ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাজিরা দিতে আদালতে এসে অস্ত্রসহ ১১ জন আটক

হাজিরা দিতে আদালতে এসে অস্ত্রসহ ১১ জন আটক
ছবি : সংগৃহিত
ফলো করুন

নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসা ১১ জনকে দেশীয় অস্ত্রসহ আটকের কথা জানিয়েছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. তৈয়েবুর রহমান, মো. সেকেন্দার আলী, মো. হাসানুর রহমান, এস্কেন্দার শেখ, মো. আমিনুর শিকদার, মো. হাফেজ শেখ, মো. রিয়াজুল শিকদার, মো. জুলফিকার রহমান, মো. আরিফুল শেখ, মো. তারেক শেখ ও মো. শরিফুল মোল্যা।

পুলিশ জানিয়েছে, আটক সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা। একটি মামলায় আদালতে হাজিরা দিতে তারা নড়াইলে এসেছিলেন।

পুলিশ সূত্রের ভাষ্য, আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করার সময় সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।

একসঙ্গে ১১ জনকে আটকের ঘটনায় আদালত এলাকায় উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। মামলায় হাজিরা দিতে আসা ব্যক্তিদের কাছে এসব অস্ত্র কেন ছিল, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে তারা কোন মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন এবং উদ্ধার করা অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সঙ্গে রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না এবং অস্ত্রগুলো কী উদ্দেশ্যে আনা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : নড়াইল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

দেশের হাসপাতালগুলোতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ সরকারের

শ্রমিকদের নিরাপত্তা ও শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক বিক্ষোভে উত্তাল সাভার-আশুলিয়া, আহত ৫০

সাভারে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন সাংবাদিকসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রে এসআইয়ের আত্মহত্যা: পুলিশ সুপার

গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


হাজিরা দিতে আদালতে এসে অস্ত্রসহ ১১ জন আটক

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসা ১১ জনকে দেশীয় অস্ত্রসহ আটকের কথা জানিয়েছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. তৈয়েবুর রহমান, মো. সেকেন্দার আলী, মো. হাসানুর রহমান, এস্কেন্দার শেখ, মো. আমিনুর শিকদার, মো. হাফেজ শেখ, মো. রিয়াজুল শিকদার, মো. জুলফিকার রহমান, মো. আরিফুল শেখ, মো. তারেক শেখ ও মো. শরিফুল মোল্যা।

পুলিশ জানিয়েছে, আটক সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা। একটি মামলায় আদালতে হাজিরা দিতে তারা নড়াইলে এসেছিলেন।

পুলিশ সূত্রের ভাষ্য, আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করার সময় সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।

একসঙ্গে ১১ জনকে আটকের ঘটনায় আদালত এলাকায় উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। মামলায় হাজিরা দিতে আসা ব্যক্তিদের কাছে এসব অস্ত্র কেন ছিল, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে তারা কোন মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন এবং উদ্ধার করা অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সঙ্গে রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না এবং অস্ত্রগুলো কী উদ্দেশ্যে আনা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ