ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাজিরা দিতে আদালতে এসে অস্ত্রসহ ১১ জন আটক

নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসা ১১ জনকে দেশীয় অস্ত্রসহ আটকের কথা জানিয়েছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন মো. তৈয়েবুর রহমান, মো. সেকেন্দার আলী, মো. হাসানুর রহমান, এস্কেন্দার শেখ, মো. আমিনুর শিকদার, মো. হাফেজ শেখ, মো. রিয়াজুল শিকদার, মো. জুলফিকার রহমান, মো. আরিফুল শেখ, মো. তারেক শেখ ও মো. শরিফুল মোল্যা।পুলিশ জানিয়েছে, আটক সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা। একটি মামলায় আদালতে হাজিরা দিতে তারা নড়াইলে এসেছিলেন।পুলিশ সূত্রের ভাষ্য, আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করার সময় সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।একসঙ্গে ১১ জনকে আটকের ঘটনায় আদালত এলাকায় উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। মামলায় হাজিরা দিতে আসা ব্যক্তিদের কাছে এসব অস্ত্র কেন ছিল, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।তবে তারা কোন মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন এবং উদ্ধার করা অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সঙ্গে রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না এবং অস্ত্রগুলো কী উদ্দেশ্যে আনা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হাজিরা দিতে আদালতে এসে অস্ত্রসহ ১১ জন আটক