ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অবৈধ ইটভাটার অর্থায়ন বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

ছবি : সংগৃহিত
ফলো করুন

অবৈধ ইটভাটা বন্ধে ব্যাংকিং খাত থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করেছে জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ।

বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের কারণে পরিবেশের ক্ষতি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেয় কমিটি।

অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে আর্থিক উৎস সীমিত করার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধের সুপারিশ করা হয়। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় কতগুলো বৈধ ও অবৈধ ইটভাটা রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো প্রকল্পে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে পরিচালিত ১০১টি প্রকল্পের বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি গত ১৬ বছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ অর্থ কীভাবে ব্যয় হয়েছে, সে সম্পর্কেও তথ্য চেয়েছে কমিটি।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত যেসব প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাজেট কীভাবে ব্যয় করা হবে, সেই পরিকল্পনাও বৈঠকে পর্যালোচনা করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, মো. আব্দুল মান্নান ও সুলতানা জেসমিন অংশ নেন।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট অধিদপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক পরিবেশ দূষণ সংসদীয় কমিটি

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ ইটভাটার অর্থায়ন বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ