ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহিত
ফলো করুন

কুমিল্লায় নিখোঁজ হওয়ার একদিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ পাওয়া যায়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু এরপর আর বাসায় ফেরেনি সে।

দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে ওই দিনই অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর অপ্রতিমকে খুঁজে বের করতে তৎপরতা শুরু করে পুলিশ। তার সর্বশেষ অবস্থান শনাক্ত করার পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছিল।

একপর্যায়ে শনিবার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি রকিবুল ইসলাম জানান, মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং ঘটনার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। সংশ্লিষ্ট আলামত সংগ্রহের পাশাপাশি অপ্রতিম নিখোঁজ হওয়ার পর থেকে মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত কী ঘটেছিল, সেটিও জানার চেষ্টা করছেন তদন্তসংশ্লিষ্টরা।

অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে।

ট্যাগ : কুমিল্লা

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ