ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী বললেন রুমিন ফারহানা?

সংগৃহীত ছবি
ফলো করুন

সংবিধান অনুযায়ী বাংলাদেশের যেকোনো নাগরিকের দেশ ত্যাগ এবং দেশে পুনঃপ্রবেশের অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। তবে দেশে ফেরার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরকার কী ধরনের আইনি পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।

বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের চলাফেরার স্বাধীনতার অংশ হিসেবে দেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশের অধিকার স্বীকৃত রয়েছে। তবে এই অধিকার “জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ”-এর অধীন। 

রুমিন বলেন, দেশে ফেরার পর সরকার কী করবে বা করবে না, সেটি আগে থেকে তার জানা নেই।

সম্প্রতি জাতীয় সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত, মিছিল-মিটিং ও প্রতিবাদ স্বাভাবিক বিষয়।

ট্যাগ : রাজনীতি রুমিন ফারহানা

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী বললেন রুমিন ফারহানা?

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সংবিধান অনুযায়ী বাংলাদেশের যেকোনো নাগরিকের দেশ ত্যাগ এবং দেশে পুনঃপ্রবেশের অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। তবে দেশে ফেরার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরকার কী ধরনের আইনি পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।

বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের চলাফেরার স্বাধীনতার অংশ হিসেবে দেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশের অধিকার স্বীকৃত রয়েছে। তবে এই অধিকার “জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ”-এর অধীন। 

রুমিন বলেন, দেশে ফেরার পর সরকার কী করবে বা করবে না, সেটি আগে থেকে তার জানা নেই।

সম্প্রতি জাতীয় সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত, মিছিল-মিটিং ও প্রতিবাদ স্বাভাবিক বিষয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ