ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউরোপের দিকে ঝুঁকছে কানাডা, শুল্কের হুমকি ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ফলো করুন

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্কে টানাপড়েনের মধ্যে কানাডা যখন ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে, তখনই এ প্রস্তাব সামনে এলো। 

স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ভন ডার লিয়েন বলেন, কানাডার সঙ্গে সম্পর্ককে যতটা সম্ভব উচ্চ পর্যায়ে নিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ খনিজসহ কয়েকটি কৌশলগত খাতে সহযোগিতা বাড়ানোর কথাও বলেন তিনি। 

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিও এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি স্পষ্ট করেছেন, কানাডা পূর্ণ ইইউ সদস্যপদ চাইছে না। বরং বিদ্যমান বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতার চেয়ে গভীর একটি নতুন কাঠামো খুঁজছে।

এই প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কানাডা-ইইউর নতুন ব্যবস্থাকে যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘শত্রুতামূলক’ পদক্ষেপ হিসেবে দেখা যায়, তাহলে ইউরোপীয় ইউনিয়নের ওপর ‘খুব ভারী শুল্ক’ আরোপ করা হতে পারে। 

গত কয়েক মাসে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বিরোধ বেড়েছে। কানাডীয় পণ্যে নতুন মার্কিন শুল্ক এবং বাণিজ্য আলোচনায় অচলাবস্থার কারণে অটোয়া ইউরোপসহ বিকল্প বাজার ও অংশীদারিত্বের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। 

ভন ডার লিয়েন অবশ্য বলেছেন, কানাডার সঙ্গে সম্পর্ক গভীর করার উদ্যোগ অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। তার ভাষ্য, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে গণতান্ত্রিক ও অর্থনৈতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা বাড়ানোই এর উদ্দেশ্য। 

তবে ‘সহযোগী সদস্য’ ধারণাটি এখনো প্রস্তাবের পর্যায়ে। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান চুক্তিগুলোতে এমন সদস্যপদের কোনো প্রতিষ্ঠিত আইনি কাঠামো নেই। ফলে এটি বাস্তবায়ন করতে হলে নতুন রাজনৈতিক ও আইনি সমঝোতা এবং ইইউর ২৭ সদস্যদেশের সম্মতি প্রয়োজন হতে পারে। 

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প কানাডা ইউরোপীয় ইউনিয়ন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপের দিকে ঝুঁকছে কানাডা, শুল্কের হুমকি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্কে টানাপড়েনের মধ্যে কানাডা যখন ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে, তখনই এ প্রস্তাব সামনে এলো। 

স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ভন ডার লিয়েন বলেন, কানাডার সঙ্গে সম্পর্ককে যতটা সম্ভব উচ্চ পর্যায়ে নিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ খনিজসহ কয়েকটি কৌশলগত খাতে সহযোগিতা বাড়ানোর কথাও বলেন তিনি। 

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিও এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি স্পষ্ট করেছেন, কানাডা পূর্ণ ইইউ সদস্যপদ চাইছে না। বরং বিদ্যমান বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতার চেয়ে গভীর একটি নতুন কাঠামো খুঁজছে।

এই প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কানাডা-ইইউর নতুন ব্যবস্থাকে যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘শত্রুতামূলক’ পদক্ষেপ হিসেবে দেখা যায়, তাহলে ইউরোপীয় ইউনিয়নের ওপর ‘খুব ভারী শুল্ক’ আরোপ করা হতে পারে। 

গত কয়েক মাসে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বিরোধ বেড়েছে। কানাডীয় পণ্যে নতুন মার্কিন শুল্ক এবং বাণিজ্য আলোচনায় অচলাবস্থার কারণে অটোয়া ইউরোপসহ বিকল্প বাজার ও অংশীদারিত্বের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। 

ভন ডার লিয়েন অবশ্য বলেছেন, কানাডার সঙ্গে সম্পর্ক গভীর করার উদ্যোগ অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। তার ভাষ্য, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে গণতান্ত্রিক ও অর্থনৈতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা বাড়ানোই এর উদ্দেশ্য। 

তবে ‘সহযোগী সদস্য’ ধারণাটি এখনো প্রস্তাবের পর্যায়ে। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান চুক্তিগুলোতে এমন সদস্যপদের কোনো প্রতিষ্ঠিত আইনি কাঠামো নেই। ফলে এটি বাস্তবায়ন করতে হলে নতুন রাজনৈতিক ও আইনি সমঝোতা এবং ইইউর ২৭ সদস্যদেশের সম্মতি প্রয়োজন হতে পারে। 

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ