ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বের সেরা ৫০০ ব্যাংকের তালিকায় স্থান পেলো ব্র্যাক ব্যাংক

ছবি: সংগৃহীত
ফলো করুন

মার্কিন সাময়িকী ফোর্বস প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’ তালিকা প্রকাশ করেছে, যেখানে বিশ্বের ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক স্থান পেয়েছে। এই তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে জায়গা পেয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক টায়ার-৫ বা 'লোয়ার মিড-সাইজ ব্যাংক' শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং ৭৩তম অবস্থান অর্জন করেছে। তালিকা তৈরির জন্য ফোর্বস বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্যাটাটিসটার সঙ্গে অংশীদারি করেছে এবং ব্যাংকের বস্তুনিষ্ঠ আর্থিক তথ্য যেমন এসঅ্যান্ডপি ক্যাপিটাল, গবেষণা ও ব্যাংকের নিজস্ব তথ্য ব্যবহার করে চারটি সূচক ভিত্তিতে মূল্যায়ন করেছে—প্রফিটিবিলিটি, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান, মূলধন ও তহবিলের সক্ষমতা এবং সম্পদের গুণমান ও দক্ষতা।

ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান জানিয়েছেন, এটি শুধু ব্র্যাক ব্যাংকের সফলতা নয়, বাংলাদেশের জন্য বড় অর্জন। তিনি বলেন, ব্যাংকটি দীর্ঘদিন সুনাম, সুশাসন ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে এবং গত বছর আর্থিক সূচকে ভালো প্রবৃদ্ধি করেছে। বর্তমানে ব্যাংকে কাজ করে ৭ হাজার ৪৮৩ জন কর্মী।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক ফোর্বস ব্র্যাক ব্যাংক

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের সেরা ৫০০ ব্যাংকের তালিকায় স্থান পেলো ব্র্যাক ব্যাংক

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মার্কিন সাময়িকী ফোর্বস প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’ তালিকা প্রকাশ করেছে, যেখানে বিশ্বের ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক স্থান পেয়েছে। এই তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে জায়গা পেয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক টায়ার-৫ বা 'লোয়ার মিড-সাইজ ব্যাংক' শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং ৭৩তম অবস্থান অর্জন করেছে। তালিকা তৈরির জন্য ফোর্বস বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্যাটাটিসটার সঙ্গে অংশীদারি করেছে এবং ব্যাংকের বস্তুনিষ্ঠ আর্থিক তথ্য যেমন এসঅ্যান্ডপি ক্যাপিটাল, গবেষণা ও ব্যাংকের নিজস্ব তথ্য ব্যবহার করে চারটি সূচক ভিত্তিতে মূল্যায়ন করেছে—প্রফিটিবিলিটি, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান, মূলধন ও তহবিলের সক্ষমতা এবং সম্পদের গুণমান ও দক্ষতা।

ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান জানিয়েছেন, এটি শুধু ব্র্যাক ব্যাংকের সফলতা নয়, বাংলাদেশের জন্য বড় অর্জন। তিনি বলেন, ব্যাংকটি দীর্ঘদিন সুনাম, সুশাসন ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে এবং গত বছর আর্থিক সূচকে ভালো প্রবৃদ্ধি করেছে। বর্তমানে ব্যাংকে কাজ করে ৭ হাজার ৪৮৩ জন কর্মী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ