ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোদীর নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং

মোদীর নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং
ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতে চলমান ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজিত নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই নৈশভোজে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের যুবরাজ শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ানও উপস্থিত ছিলেন না।

শনিবার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের অংশ হিসেবে এই নৈশভোজের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

শি জিনপিং শনিবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছে ব্রিকসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।

তবে সন্ধ্যার নৈশভোজে তিনি যোগ দেননি। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের দাবি, দীর্ঘ বিমানযাত্রা ও সময়ের পার্থক্যজনিত ক্লান্তির কারণে শি নৈশভোজ থেকে বিরত ছিলেন। যদিও দিল্লিতে পৌঁছানোর পর দিনের অন্যান্য নির্ধারিত কর্মসূচিতে তিনি অংশ নেন।

নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য দেশের নেতারা উপস্থিত ছিলেন। ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেন।

উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে ছিলেন অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান। লোকসভার স্পিকার ওম বিড়লাও নৈশভোজে উপস্থিত ছিলেন।

এ ছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অনুষ্ঠানে অংশ নেন।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন এলাকা থেকে দুটি বাসে করে নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত নৈশভোজে যান।

দুই দিনের ব্রিকস সম্মেলন রোববার শেষ হওয়ার কথা। এবারের সম্মেলনে ১১টি সদস্য দেশের নেতা, ১০টি অংশীদার দেশের প্রতিনিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

রোববার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতটি দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কর্মসূচি রয়েছে।

এর আগে শনিবার মোদী ও শি জিনপিংয়ের বৈঠকে ভারত-চীন সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : শি জিনপিং ব্রিকস সম্মেলন নরেন্দ্র মোদী

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মোদীর নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ