ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১ আহত ৩

ছবি : সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালিতে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে কেশমের গভর্নর আমির তেইমুরি জানান, স্থানীয় সময় ভোর ৫টার দিকে জাহাজটিতে হামলা হয়।

তবে হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে কোনো পক্ষের নাম উল্লেখ করেননি তিনি। জাহাজটির পরিচয় ও হামলার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে রাতভর কেশম দ্বীপের আশপাশে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে খবর পাওয়া যায়।

হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেই নতুন এ হামলার ঘটনা ঘটল। তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা বেড়েছে।

ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণ দেখিয়ে তারা প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করেছে। জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হচ্ছে বলেও দাবি করেছে তেহরান।

এদিকে, হরমুজ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক হওয়ার কথা রয়েছে। ওমান এ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

সূত্র: আলজাজিরা

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১ আহত ৩

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে কেশমের গভর্নর আমির তেইমুরি জানান, স্থানীয় সময় ভোর ৫টার দিকে জাহাজটিতে হামলা হয়।

তবে হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে কোনো পক্ষের নাম উল্লেখ করেননি তিনি। জাহাজটির পরিচয় ও হামলার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে রাতভর কেশম দ্বীপের আশপাশে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে খবর পাওয়া যায়।

হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেই নতুন এ হামলার ঘটনা ঘটল। তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা বেড়েছে।

ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণ দেখিয়ে তারা প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করেছে। জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হচ্ছে বলেও দাবি করেছে তেহরান।

এদিকে, হরমুজ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক হওয়ার কথা রয়েছে। ওমান এ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

সূত্র: আলজাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ