ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষকের পদত্যাগে জোরজবরদস্তি? কঠোর বার্তা হাইকোর্টের

ছবি : সংগৃহীত
ফলো করুন

কোনো শিক্ষকের কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার কোনো আইনি বৈধতা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এমনভাবে পদত্যাগে বাধ্য করা শিক্ষককে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।

গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ২০ আগস্ট এ রায় দেন বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। সম্প্রতি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

আদালত বলেছেন, আলকাছ উদ্দিনের পদত্যাগ স্বেচ্ছায় ছিল না। তার স্বাক্ষর জোরপূর্বক নেওয়া হয়েছিল। তাই ওই পদত্যাগের কোনো আইনগত বৈধতা নেই।

হাইকোর্ট বিদ্যালয় পরিচালনা পর্ষদের মাধ্যমে তাকে দ্রুত স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আদালতের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এর মধ্যে পরিচালনা পর্ষদ বাতিল, পর্ষদের সভাপতিকে অপসারণ এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধের মতো ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকতে পারে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৪ আগস্ট একদল ব্যক্তি আলকাছ উদ্দিনকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে। পরদিন তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শিক্ষা বিভাগের বিভিন্ন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

তদন্তের পর ঢাকা শিক্ষা বোর্ড তাকে স্বপদে বহালের নির্দেশ দিলেও তা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করা স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের শামিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগতভাবে ওই নির্দেশনা বাস্তবায়নে বাধ্য।

ট্যাগ : শিক্ষক হাইকোর্ট

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষকের পদত্যাগে জোরজবরদস্তি? কঠোর বার্তা হাইকোর্টের

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কোনো শিক্ষকের কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার কোনো আইনি বৈধতা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এমনভাবে পদত্যাগে বাধ্য করা শিক্ষককে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।

গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ২০ আগস্ট এ রায় দেন বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। সম্প্রতি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

আদালত বলেছেন, আলকাছ উদ্দিনের পদত্যাগ স্বেচ্ছায় ছিল না। তার স্বাক্ষর জোরপূর্বক নেওয়া হয়েছিল। তাই ওই পদত্যাগের কোনো আইনগত বৈধতা নেই।

হাইকোর্ট বিদ্যালয় পরিচালনা পর্ষদের মাধ্যমে তাকে দ্রুত স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আদালতের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এর মধ্যে পরিচালনা পর্ষদ বাতিল, পর্ষদের সভাপতিকে অপসারণ এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধের মতো ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকতে পারে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৪ আগস্ট একদল ব্যক্তি আলকাছ উদ্দিনকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে। পরদিন তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শিক্ষা বিভাগের বিভিন্ন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

তদন্তের পর ঢাকা শিক্ষা বোর্ড তাকে স্বপদে বহালের নির্দেশ দিলেও তা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করা স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের শামিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগতভাবে ওই নির্দেশনা বাস্তবায়নে বাধ্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ