বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন।
উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ ছাড়া বেগম সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ বৈঠকে উপস্থিত রয়েছেন।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।