ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক দুই পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি
ফলো করুন

আর্থিক অন্তর্ভুক্তি ও নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে অবদানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে দুটি সম্মাননা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফিন্যানশিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরামে (জিপিপি) বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের অধীনে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে নিজেদের নির্ধারিত বিভিন্ন লক্ষ্যমাত্রা গ্রহণ করে। এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে এবারের ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালেও একই পুরস্কার অর্জন করেছিল বাংলাদেশ ব্যাংক। ফলে টানা দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটি এ সম্মাননা পেল।

এদিকে, নারীদের আর্থিক সেবার আওতায় আনতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্যও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক অঙ্গীকার ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে অগ্রগতির স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ সম্মাননা দেওয়া হয়।

এএফআই আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। বর্তমানে ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ মোট ৮৯টি প্রতিষ্ঠান সংগঠনটির সদস্য।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক এএফআই

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক দুই পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ