ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত

ছবি : সংগৃহিত
ফলো করুন

দাপ্তরিক যোগাযোগ, সরকারি নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং বিভিন্ন সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও সরকারপ্রধানসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তরগুলোকে সরকারি চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপ পাঠানোর সময় এ নির্দেশনা অনুসরণ করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত লিখিত যোগাযোগে সংশ্লিষ্ট ব্যক্তির পদবি সরাসরি উল্লেখ করতে হবে।

ট্যাগ : মন্ত্রিপরিষদ বিভাগ

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সরকারি নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দাপ্তরিক যোগাযোগ, সরকারি নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং বিভিন্ন সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও সরকারপ্রধানসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তরগুলোকে সরকারি চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপ পাঠানোর সময় এ নির্দেশনা অনুসরণ করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত লিখিত যোগাযোগে সংশ্লিষ্ট ব্যক্তির পদবি সরাসরি উল্লেখ করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ