ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদ্রাসায় বলাৎকারের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র শিক্ষাঙ্গনে যাতে এ ধরনের গর্হিত ও অনৈতিক কাজ কোনোভাবেই সংঘটিত হতে না পারে, সে জন্য দেশব্যাপী ইমামদের সচেতনতামূলক বক্তব্য ও দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

এর আগে জাতীয় ইমাম সম্মেলনে সারা দেশ থেকে সমবেত হওয়া ইমামদের উদ্দেশে তিনি বলেন, একটি মহল সবসময় সুযোগ খোঁজে; তাই কেউ যেন উসকানি দিয়ে দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা ও প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে ধর্মমন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় রোধে ইমামদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা ধরনের অপকর্ম ও সামাজিক অনাচারের বিরুদ্ধে জোরালো বক্তব্য উপস্থাপন করতে হবে।

এদিকে অধিবেশন চলাকালে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ তাঁদের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে সরকারিভাবে ইমাম ও মুয়াজ্জিনদের বেতন-ভাতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।

ট্যাগ : ধর্মমন্ত্রী মাদ্রাসায় বলাৎকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মাদ্রাসায় বলাৎকারের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র শিক্ষাঙ্গনে যাতে এ ধরনের গর্হিত ও অনৈতিক কাজ কোনোভাবেই সংঘটিত হতে না পারে, সে জন্য দেশব্যাপী ইমামদের সচেতনতামূলক বক্তব্য ও দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

এর আগে জাতীয় ইমাম সম্মেলনে সারা দেশ থেকে সমবেত হওয়া ইমামদের উদ্দেশে তিনি বলেন, একটি মহল সবসময় সুযোগ খোঁজে; তাই কেউ যেন উসকানি দিয়ে দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা ও প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে ধর্মমন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় রোধে ইমামদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা ধরনের অপকর্ম ও সামাজিক অনাচারের বিরুদ্ধে জোরালো বক্তব্য উপস্থাপন করতে হবে।

এদিকে অধিবেশন চলাকালে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ তাঁদের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে সরকারিভাবে ইমাম ও মুয়াজ্জিনদের বেতন-ভাতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ