ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরি ও নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) আইআরজিসি জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন দুই যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলার পর জাহাজ দুটি ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। 

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি নৌযানের ওপর চাপ সৃষ্টি করছিল এবং উপসাগরীয় অঞ্চলে অবরোধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছিল। হামলার পর জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে সরে যায় বলেও দাবি করেছে তেহরান। 

তবে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা থেকে মার্কিন যুদ্ধজাহাজ দুটি নিরাপদে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বেড়েছে। এর আগে মার্কিন বাহিনী ইরানি তেলবাহী জাহাজে হামলার কথা জানিয়েছিল, যার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত রয়েছে। 

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: আইআরজিসি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র আইআরজিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরি ও নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) আইআরজিসি জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন দুই যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলার পর জাহাজ দুটি ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। 

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি নৌযানের ওপর চাপ সৃষ্টি করছিল এবং উপসাগরীয় অঞ্চলে অবরোধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছিল। হামলার পর জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে সরে যায় বলেও দাবি করেছে তেহরান। 

তবে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা থেকে মার্কিন যুদ্ধজাহাজ দুটি নিরাপদে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বেড়েছে। এর আগে মার্কিন বাহিনী ইরানি তেলবাহী জাহাজে হামলার কথা জানিয়েছিল, যার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত রয়েছে। 

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: আইআরজিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ