ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুলিশের গুলিতে প্রাণ গেল ইসরাইলি সেনার

পুলিশের গুলিতে প্রাণ গেল ইসরাইলি সেনার
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

পুলিশ জানায়, নেতানিয়ার কিরিয়াত হাশারোন এলাকায় এক অস্ত্রধারী ব্যক্তি রাইফেল নিয়ে গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা।

পুলিশের দাবি, ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। পরে পুলিশ পাল্টা গুলি চালালে তিনি নিহত হন। এ ঘটনায় অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সংবাদমাধ্যম ইদিওথ আহরোনোথ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন সেনাসদস্য ছিলেন। তবে তিনি কেন গুলি চালিয়েছিলেন এবং ঘটনার পেছনে কী কারণ ছিল, তা এখনো স্পষ্ট নয়।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরার সময় গুলি চালাচ্ছিলেন।

ঘটনার প্রকৃত কারণ ও উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তথ্যসূত্র: আনাদোলু

ট্যাগ : ইসরাইল নেতানিয়া সেনাসদস্য নিহত

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের গুলিতে প্রাণ গেল ইসরাইলি সেনার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

পুলিশ জানায়, নেতানিয়ার কিরিয়াত হাশারোন এলাকায় এক অস্ত্রধারী ব্যক্তি রাইফেল নিয়ে গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা।

পুলিশের দাবি, ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। পরে পুলিশ পাল্টা গুলি চালালে তিনি নিহত হন। এ ঘটনায় অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সংবাদমাধ্যম ইদিওথ আহরোনোথ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন সেনাসদস্য ছিলেন। তবে তিনি কেন গুলি চালিয়েছিলেন এবং ঘটনার পেছনে কী কারণ ছিল, তা এখনো স্পষ্ট নয়।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরার সময় গুলি চালাচ্ছিলেন।

ঘটনার প্রকৃত কারণ ও উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তথ্যসূত্র: আনাদোলু

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ