ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। সেখানে পুতিনকে বর্তমান পরিস্থিতি ‘সহজ নয়’ বলতে শোনা যায়।

বৈঠকের শুরুতে স্টিভ উইটকফ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কিয়েভ ও মস্কোতে একে অপরের ওপর হামলা তিন দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে সম্মত হওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) আরও আলোচনার জন্য উইটকফ ও কুশনারের ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে। ইউক্রেনে এটিই তাদের প্রথম সফর।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার দূতেরা যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইউক্রেন সফর করছেন।

ক্রেমলিনে পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এ সময় রুশ প্রেসিডেন্ট বলেন, এ ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ ও উপকারী। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগেরও প্রশংসা করেন।

পুতিন আরও বলেন, উইটকফ ও কুশনারের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।

বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আলোচনা ছিল গঠনমূলক ও খোলামেলা। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এবং সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

উশাকভ আরও জানান, আলোচনায় যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অগ্রগতি এবং সংঘাতের মূল কারণগুলো সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ও উঠে এসেছে।

তথ্যসূত্র: বিবিসি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। সেখানে পুতিনকে বর্তমান পরিস্থিতি ‘সহজ নয়’ বলতে শোনা যায়।

বৈঠকের শুরুতে স্টিভ উইটকফ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কিয়েভ ও মস্কোতে একে অপরের ওপর হামলা তিন দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে সম্মত হওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) আরও আলোচনার জন্য উইটকফ ও কুশনারের ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে। ইউক্রেনে এটিই তাদের প্রথম সফর।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার দূতেরা যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইউক্রেন সফর করছেন।

ক্রেমলিনে পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এ সময় রুশ প্রেসিডেন্ট বলেন, এ ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ ও উপকারী। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগেরও প্রশংসা করেন।

পুতিন আরও বলেন, উইটকফ ও কুশনারের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।

বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আলোচনা ছিল গঠনমূলক ও খোলামেলা। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এবং সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

উশাকভ আরও জানান, আলোচনায় যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অগ্রগতি এবং সংঘাতের মূল কারণগুলো সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ও উঠে এসেছে।

তথ্যসূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ