ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

সংগৃহীত ছবি
ফলো করুন

বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকায় একটি সামরিক কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচায় শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক কমপ্লেক্সের যে অংশে আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো, সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানিয়েছেন, বিস্ফোরণে ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। আহত হয়েছেন অন্তত ৬২ জন। তাদের মধ্যে ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে এক কিশোরীর শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে আশপাশের কয়েক ডজন বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়। তারা আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পাশাপাশি ঘটনাস্থলের ক্ষয়ক্ষতিও মূল্যায়ন করছেন।

এদিকে ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে বলে সতর্ক করেছেন দমকলকর্মীরা। ফলে সেখানে নতুন করে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

নিরাপত্তার কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণের কারণ এবং সামরিক কমপ্লেক্সে সংরক্ষিত পাইরোটেকনিক সামগ্রী কীভাবে বিস্ফোরিত হলো, তা জানতে তদন্ত চলছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : বিস্ফোরণ বলিভিয়া সামরিক ব্যারাক

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকায় একটি সামরিক কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচায় শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক কমপ্লেক্সের যে অংশে আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো, সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানিয়েছেন, বিস্ফোরণে ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। আহত হয়েছেন অন্তত ৬২ জন। তাদের মধ্যে ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে এক কিশোরীর শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে আশপাশের কয়েক ডজন বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়। তারা আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পাশাপাশি ঘটনাস্থলের ক্ষয়ক্ষতিও মূল্যায়ন করছেন।

এদিকে ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে বলে সতর্ক করেছেন দমকলকর্মীরা। ফলে সেখানে নতুন করে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

নিরাপত্তার কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণের কারণ এবং সামরিক কমপ্লেক্সে সংরক্ষিত পাইরোটেকনিক সামগ্রী কীভাবে বিস্ফোরিত হলো, তা জানতে তদন্ত চলছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ