ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শান্তিচুক্তির আশা দেখালেন পুতিন

শান্তিচুক্তির আশা দেখালেন পুতিন
ছবি: সংগৃহীত
ফলো করুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো শান্তিচুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের সাম্প্রতিক হামলার কারণে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে আয়োজিত ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত। তবে শেষ পর্যন্ত যুদ্ধের সমাধান করতে হবে রাশিয়া ও ইউক্রেনকেই। 

পুতিন বলেন, “শান্তির সম্ভাবনা আছে কি? আমার মতে, হ্যাঁ, অবশ্যই আছে।”

তবে তিনি অভিযোগ করেন, ইউক্রেনের সাম্প্রতিক সামরিক তৎপরতা শান্তি আলোচনার পরিবেশকে জটিল করে তুলছে। বিশেষ করে ইউক্রেনের বাণিজ্যিক জাহাজে হামলা এবং রাশিয়ার আকাশসীমা নিয়ে সতর্কতার বিষয়গুলো আলোচনার পথে বাধা তৈরি করছে বলে দাবি করেন তিনি। 

রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেনের সঙ্গে যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে। তবে এসব যোগাযোগ কতটা সরাসরি শান্তিচুক্তির দিকে এগোচ্ছে, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, দুই দেশের গোয়েন্দা চ্যানেলের মাধ্যমেও যোগাযোগ চলছে। 

এদিকে ইউক্রেনের পক্ষ থেকেও শান্তি প্রচেষ্টায় নতুন গতির আশা প্রকাশ করা হয়েছে। কিয়েভ জানিয়েছে, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে যুদ্ধের সমাধানের পথ খোঁজা প্রয়োজন। 

২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও স্থায়ী কোনো সমঝোতা হয়নি। বর্তমানে ভূখণ্ড, নিরাপত্তা নিশ্চয়তা ও সামরিক অবস্থানসহ বেশ কয়েকটি বিষয় শান্তিচুক্তির প্রধান বাধা হিসেবে রয়েছে। 

সূত্র: রয়টার্স, 

ট্যাগ : ইউক্রেন রাশিয়া পুতিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


শান্তিচুক্তির আশা দেখালেন পুতিন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো শান্তিচুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের সাম্প্রতিক হামলার কারণে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে আয়োজিত ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত। তবে শেষ পর্যন্ত যুদ্ধের সমাধান করতে হবে রাশিয়া ও ইউক্রেনকেই। 

পুতিন বলেন, “শান্তির সম্ভাবনা আছে কি? আমার মতে, হ্যাঁ, অবশ্যই আছে।”

তবে তিনি অভিযোগ করেন, ইউক্রেনের সাম্প্রতিক সামরিক তৎপরতা শান্তি আলোচনার পরিবেশকে জটিল করে তুলছে। বিশেষ করে ইউক্রেনের বাণিজ্যিক জাহাজে হামলা এবং রাশিয়ার আকাশসীমা নিয়ে সতর্কতার বিষয়গুলো আলোচনার পথে বাধা তৈরি করছে বলে দাবি করেন তিনি। 

রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেনের সঙ্গে যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে। তবে এসব যোগাযোগ কতটা সরাসরি শান্তিচুক্তির দিকে এগোচ্ছে, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, দুই দেশের গোয়েন্দা চ্যানেলের মাধ্যমেও যোগাযোগ চলছে। 

এদিকে ইউক্রেনের পক্ষ থেকেও শান্তি প্রচেষ্টায় নতুন গতির আশা প্রকাশ করা হয়েছে। কিয়েভ জানিয়েছে, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে যুদ্ধের সমাধানের পথ খোঁজা প্রয়োজন। 

২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও স্থায়ী কোনো সমঝোতা হয়নি। বর্তমানে ভূখণ্ড, নিরাপত্তা নিশ্চয়তা ও সামরিক অবস্থানসহ বেশ কয়েকটি বিষয় শান্তিচুক্তির প্রধান বাধা হিসেবে রয়েছে। 

সূত্র: রয়টার্স, 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ