ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানের প্রবীণ তাবলীগ মুরুব্বী মাওলানা এহসানুল হক আর নেই

ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের তাবলীগ জামাতের অন্যতম প্রবীণ মুরুব্বী ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক সাহেব ইন্তেকাল করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে দেশ-বিদেশের তাবলীগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ড তাবলীগ জামাতের আলমী শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং রাইবেন্ড, পাকিস্তানের তাবলীগ মারকাজের মুরুব্বী ছিলেন।

দীর্ঘদিন তিনি দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে যুক্ত থেকে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

পারিবারিকভাবে তিনি পাকিস্তানের তাবলীগ জামাতের আমির বাবু বশির সাহেবের সন্তান ছিলেন। তাঁর বাবা তাঁকে দ্বীনের কাজের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন বলে জানা যায়।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন বরেণ্য আলেমদের সান্নিধ্যধন্য। তিনি সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় মাওলানা হারুন সাহেবের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেন। সেখানে তিনি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন তিনি শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া (রহ.)-এর খেদমতে নিয়োজিত ছিলেন।

ছাত্রজীবনেই তাঁর ইলমি ও রুহানি যোগ্যতায় সন্তুষ্ট হয়ে শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া (রহ.) তাঁকে খেলাফত প্রদান করেন। পড়াশোনা শেষ করার পর তৎকালীন আলেমদের তাবলীগে সময় দেওয়ার প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হন।

তাবলীগের নির্ধারিত সময়ের মেহনত শেষ করার পর তিনি ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় দীর্ঘ সময় মাওলানা হারুন সাহেব ও উনি শিক্ষকতা করেন। মাওলানা ইউসুফ সাহেব (রহ:) এর ইন্তেকালের পরে উনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে আসেন। ইলম শিক্ষা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি তিনি মাওলানা ইলিয়াস (রহ.)-এর খান্দানের সঙ্গেও ঘনিষ্ঠ ও সুসম্পর্ক বজায় রেখেছিলেন বলে সংশ্লিষ্টদের কাছে জানা যায়।

দাওয়াত ও তাবলীগের মেহনতে মাওলানা এহসানুল হক ছিলেন একজন নিবেদিতপ্রাণ। তাঁর দীর্ঘ ইলমি জীবন, প্রবীণ মুরুব্বীদের সান্নিধ্য এবং তাবলীগের মেহনতে তাঁর অবদান তাঁকে বিশ্বব্যাপী তাবলীগের অঙ্গনে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। 

তাঁর ইন্তেকালের সংবাদে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের তাবলীগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। 

মাওলানা এহসানুল হকের ইন্তেকালের মধ্য দিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতের অঙ্গনে একজন প্রবীণ মুরুব্বী ও বিশিষ্ট আলেমকে হারালেন তাঁর অনুসারী, দ্বীনি সাথী ও শুভাকাঙ্ক্ষীরা। আল্লাহ তা'আলা তার নেয়ামুল বদল তার পরিবারকে এবং তাবলীগের সাথীদেরকে দান করুন।

আল্লাহ তাআলা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং তাঁর পরিবার-পরিজন, স্বজন ও দ্বীনি সাথীদের সবরে জামীল দান করুন। আমিন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পাকিস্তানের প্রবীণ তাবলীগ মুরুব্বী মাওলানা এহসানুল হক আর নেই

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের তাবলীগ জামাতের অন্যতম প্রবীণ মুরুব্বী ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক সাহেব ইন্তেকাল করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে দেশ-বিদেশের তাবলীগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ড তাবলীগ জামাতের আলমী শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং রাইবেন্ড, পাকিস্তানের তাবলীগ মারকাজের মুরুব্বী ছিলেন।

দীর্ঘদিন তিনি দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে যুক্ত থেকে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

পারিবারিকভাবে তিনি পাকিস্তানের তাবলীগ জামাতের আমির বাবু বশির সাহেবের সন্তান ছিলেন। তাঁর বাবা তাঁকে দ্বীনের কাজের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন বলে জানা যায়।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন বরেণ্য আলেমদের সান্নিধ্যধন্য। তিনি সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় মাওলানা হারুন সাহেবের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেন। সেখানে তিনি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন তিনি শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া (রহ.)-এর খেদমতে নিয়োজিত ছিলেন।

ছাত্রজীবনেই তাঁর ইলমি ও রুহানি যোগ্যতায় সন্তুষ্ট হয়ে শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া (রহ.) তাঁকে খেলাফত প্রদান করেন। পড়াশোনা শেষ করার পর তৎকালীন আলেমদের তাবলীগে সময় দেওয়ার প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হন।

তাবলীগের নির্ধারিত সময়ের মেহনত শেষ করার পর তিনি ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় দীর্ঘ সময় মাওলানা হারুন সাহেব ও উনি শিক্ষকতা করেন। মাওলানা ইউসুফ সাহেব (রহ:) এর ইন্তেকালের পরে উনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে আসেন। ইলম শিক্ষা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি তিনি মাওলানা ইলিয়াস (রহ.)-এর খান্দানের সঙ্গেও ঘনিষ্ঠ ও সুসম্পর্ক বজায় রেখেছিলেন বলে সংশ্লিষ্টদের কাছে জানা যায়।

দাওয়াত ও তাবলীগের মেহনতে মাওলানা এহসানুল হক ছিলেন একজন নিবেদিতপ্রাণ। তাঁর দীর্ঘ ইলমি জীবন, প্রবীণ মুরুব্বীদের সান্নিধ্য এবং তাবলীগের মেহনতে তাঁর অবদান তাঁকে বিশ্বব্যাপী তাবলীগের অঙ্গনে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। 

তাঁর ইন্তেকালের সংবাদে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের তাবলীগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। 

মাওলানা এহসানুল হকের ইন্তেকালের মধ্য দিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতের অঙ্গনে একজন প্রবীণ মুরুব্বী ও বিশিষ্ট আলেমকে হারালেন তাঁর অনুসারী, দ্বীনি সাথী ও শুভাকাঙ্ক্ষীরা। আল্লাহ তা'আলা তার নেয়ামুল বদল তার পরিবারকে এবং তাবলীগের সাথীদেরকে দান করুন।

আল্লাহ তাআলা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং তাঁর পরিবার-পরিজন, স্বজন ও দ্বীনি সাথীদের সবরে জামীল দান করুন। আমিন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ