ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে স্কাউটসের উন্নয়নে পৃথক একটি স্কিম গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে অভিনন্দনপত্র, মেডেল ও ২ হাজার টাকা করে দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু, প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নে খেলাধুলা এবং কারিগরি শিক্ষাকে কারিকুলামে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্কাউটসের উন্নয়নের জন্য পৃথক একটি স্কিম গ্রহণ করা হয়েছে।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, জনসেবা, নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের মতো বিষয় স্কাউটিংয়ের মাধ্যমে শেখা যায়। বর্তমানে যারা স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত, ভবিষ্যতে তাদের অনেকেই নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করা সম্ভব হলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। এ জন্য নতুন প্রজন্মের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে স্কাউটসের উন্নয়নে পৃথক একটি স্কিম গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে অভিনন্দনপত্র, মেডেল ও ২ হাজার টাকা করে দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু, প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নে খেলাধুলা এবং কারিগরি শিক্ষাকে কারিকুলামে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্কাউটসের উন্নয়নের জন্য পৃথক একটি স্কিম গ্রহণ করা হয়েছে।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, জনসেবা, নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের মতো বিষয় স্কাউটিংয়ের মাধ্যমে শেখা যায়। বর্তমানে যারা স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত, ভবিষ্যতে তাদের অনেকেই নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করা সম্ভব হলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। এ জন্য নতুন প্রজন্মের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ