ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

সংগৃহীত ছবি
ফলো করুন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় যোগাযোগ, রোহিঙ্গা সংকট, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। ঐতিহাসিক এই সম্পর্ক সময় ও পরিস্থিতির প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কই বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

স্পিকার আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দুই দেশের সম্পর্ক গড়ে তোলা দরকার।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আমন্ত্রণ জানান হাইকমিশনার।

এ ছাড়া রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদান নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

বৈঠকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ-ভারত সম্পর্ক দীনেশ ত্রিবেদী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় যোগাযোগ, রোহিঙ্গা সংকট, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। ঐতিহাসিক এই সম্পর্ক সময় ও পরিস্থিতির প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কই বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

স্পিকার আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দুই দেশের সম্পর্ক গড়ে তোলা দরকার।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আমন্ত্রণ জানান হাইকমিশনার।

এ ছাড়া রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদান নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

বৈঠকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ