ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুড়িগ্রাম-গাইবান্ধা-রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয়ের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে গত ২৭ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের আলোকে সভাটি আয়োজন করা হয়।

সভায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, খাদ্য এবং সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

মীর শাহে আলম বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো জরুরি বা জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা দেখা দিলে তা দ্রুত তাকে জানানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসকদের নিয়মিত উপজেলা পর্যায়ের কার্যক্রম পরিদর্শনের পরামর্শও দেন প্রতিমন্ত্রী। কুড়িগ্রামের আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয় আরও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদের সংশ্লিষ্ট সভায় যুক্ত করার নির্দেশনা দেন তিনি।

সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

জুয়া প্রতিরোধে নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা এবং প্রয়োজন অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সভায় জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া নদীভাঙন ও অন্যান্য স্থানীয় সমস্যা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ এবং খাল খনন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

কৃষকের কাছে সময়মতো সার পৌঁছানোর বিষয়টিও সভায় গুরুত্ব পায়। কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ অনুসারে শূন্য থাকা ডিলারের পদগুলো দ্রুত পূরণ করতে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিকে সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়।

শহর ও জনপদের পরিচ্ছন্নতা নিয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মীর শাহে আলম বলেন, মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করলে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়বে এবং মানুষের কাছে সরকারি সেবা আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে।

তৃণমূলের মানুষের সমস্যা ও সম্ভাবনা সরাসরি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর সফর করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও জনসেবামূলক কার্যক্রমের বাস্তব পরিস্থিতি পরিদর্শন করবেন।

অনলাইনে অনুষ্ঠিত সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান ও রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কার্যালয় এবং রংপুর বিভাগের উপমহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগ : স্থানীয় সরকার মন্ত্রণালয় মীর শাহে আলম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুড়িগ্রাম-গাইবান্ধা-রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয়ের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে গত ২৭ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের আলোকে সভাটি আয়োজন করা হয়।

সভায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, খাদ্য এবং সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

মীর শাহে আলম বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো জরুরি বা জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা দেখা দিলে তা দ্রুত তাকে জানানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসকদের নিয়মিত উপজেলা পর্যায়ের কার্যক্রম পরিদর্শনের পরামর্শও দেন প্রতিমন্ত্রী। কুড়িগ্রামের আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয় আরও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদের সংশ্লিষ্ট সভায় যুক্ত করার নির্দেশনা দেন তিনি।

সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

জুয়া প্রতিরোধে নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা এবং প্রয়োজন অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সভায় জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া নদীভাঙন ও অন্যান্য স্থানীয় সমস্যা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ এবং খাল খনন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

কৃষকের কাছে সময়মতো সার পৌঁছানোর বিষয়টিও সভায় গুরুত্ব পায়। কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ অনুসারে শূন্য থাকা ডিলারের পদগুলো দ্রুত পূরণ করতে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিকে সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়।

শহর ও জনপদের পরিচ্ছন্নতা নিয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মীর শাহে আলম বলেন, মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করলে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়বে এবং মানুষের কাছে সরকারি সেবা আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে।

তৃণমূলের মানুষের সমস্যা ও সম্ভাবনা সরাসরি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর সফর করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও জনসেবামূলক কার্যক্রমের বাস্তব পরিস্থিতি পরিদর্শন করবেন।

অনলাইনে অনুষ্ঠিত সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান ও রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কার্যালয় এবং রংপুর বিভাগের উপমহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ