ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার আলোচনা

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। 

সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন উভয় দেশের প্রতিনিধিরা।

আলোচনায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ আয়োজন, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সামরিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও রসদ সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ অংশীদারত্বের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

এদিকে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে। 

পাশাপাশি প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন মালয়েশিয়ার হাইকমিশনার। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎটি দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তি, সামরিক সক্ষমতা ও কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ : মালয়েশিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎকার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার আলোচনা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। 

সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন উভয় দেশের প্রতিনিধিরা।

আলোচনায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ আয়োজন, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সামরিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও রসদ সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ অংশীদারত্বের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

এদিকে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে। 

পাশাপাশি প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন মালয়েশিয়ার হাইকমিশনার। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎটি দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তি, সামরিক সক্ষমতা ও কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ