ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পকে না বলার ক্ষমতা ইসরাইলের আছে, লেবাননে যুদ্ধবিরতি নয়

সংগৃহীত
ফলো করুন

ইসরাইলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো সিদ্ধান্ত বা অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা ইসরাইলের রয়েছে।

ইসরাইলি গণমাধ্যম নেটওয়ার্ক ‘আরুতজ শেভা’-এর এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বেন-গভির বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে কোনো আপিল বা অনুরোধ এলেও ইসরাইল তা নাকচ করতে সক্ষম। একই সঙ্গে তিনি লেবাননের সঙ্গে সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করেন এবং এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, লেবানন ইস্যুতে কোনো অবস্থাতেই যুদ্ধবিরতির সুযোগ দেওয়া উচিত নয়।

দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রসঙ্গে বেন-গভির বলেন, চলতি বছর ইসরাইলে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরও বর্তমান ডানপন্থী জোট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে তিনি আশাবাদী। তবে এ লক্ষ্য অর্জনে তাদের কঠোর রাজনৈতিক ও কৌশলগত প্রচেষ্টা প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আল-জাজিরা।

ট্যাগ : লেবানন ইসরাইল বেন-গভির

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পকে না বলার ক্ষমতা ইসরাইলের আছে, লেবাননে যুদ্ধবিরতি নয়

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ইসরাইলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো সিদ্ধান্ত বা অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা ইসরাইলের রয়েছে।

ইসরাইলি গণমাধ্যম নেটওয়ার্ক ‘আরুতজ শেভা’-এর এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বেন-গভির বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে কোনো আপিল বা অনুরোধ এলেও ইসরাইল তা নাকচ করতে সক্ষম। একই সঙ্গে তিনি লেবাননের সঙ্গে সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করেন এবং এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, লেবানন ইস্যুতে কোনো অবস্থাতেই যুদ্ধবিরতির সুযোগ দেওয়া উচিত নয়।

দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রসঙ্গে বেন-গভির বলেন, চলতি বছর ইসরাইলে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরও বর্তমান ডানপন্থী জোট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে তিনি আশাবাদী। তবে এ লক্ষ্য অর্জনে তাদের কঠোর রাজনৈতিক ও কৌশলগত প্রচেষ্টা প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আল-জাজিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ