ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)।

রোববার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এইচআরডিএসের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ সিফাতসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ সিফাত ছয় দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, গুমের অভিযোগের তদন্ত ও বিচার যেন প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে থেকে স্বাধীন ও নিরপেক্ষ কোনো তদন্ত সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। একই সঙ্গে যেসব বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের তদন্তের দায়িত্ব না দেওয়ার দাবিও জানান তিনি।

এ ছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে সংঘটিত সব গুমের অভিযোগ দ্রুত তদন্তের মাধ্যমে নিষ্পত্তি এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানানো হয়। পাশাপাশি সেই কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়মিতভাবে জনগণের সামনে প্রকাশ করার দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের নেতারা বলেন, গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন, ভুক্তভোগী ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

ট্যাগ : গুম ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)।

রোববার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এইচআরডিএসের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ সিফাতসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ সিফাত ছয় দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, গুমের অভিযোগের তদন্ত ও বিচার যেন প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে থেকে স্বাধীন ও নিরপেক্ষ কোনো তদন্ত সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। একই সঙ্গে যেসব বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের তদন্তের দায়িত্ব না দেওয়ার দাবিও জানান তিনি।

এ ছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে সংঘটিত সব গুমের অভিযোগ দ্রুত তদন্তের মাধ্যমে নিষ্পত্তি এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানানো হয়। পাশাপাশি সেই কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়মিতভাবে জনগণের সামনে প্রকাশ করার দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের নেতারা বলেন, গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন, ভুক্তভোগী ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ