ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হোয়াটসঅ্যাপে আসছে স্ক্যাম অ্যালার্টসহ নতুন নিরাপত্তা ফিচার

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার ও অ্যাপের কার্যকারিতা বাড়াতে একাধিক নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বর্তমানে এসব সুবিধা সীমিত পরিসরে বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পর্যায়ক্রমে সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারগুলো চালু করা হবে।

নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম ‘স্ক্যাম অ্যালার্ট’। অপরিচিত বা সন্দেহজনক নম্বর থেকে বার্তা এলে ব্যবহারকারীকে সতর্ক করতে এই ফিচার কাজ করবে। বর্তমানে অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে এর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

গ্রুপ চ্যাটের নিরাপত্তা বাড়াতেও নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। এটি চালু থাকলে গ্রুপের সদস্যরা চ্যাটের কনটেন্ট এক্সপোর্ট করতে পারবেন না। একই সঙ্গে গ্রুপে আদান-প্রদান করা মিডিয়া ফাইলের স্বয়ংক্রিয় ডাউনলোডও নিয়ন্ত্রণ করা যাবে।

এ ছাড়া ক্লাউড ব্যাকআপের নিরাপত্তা জোরদারে নতুন পদ্ধতি যুক্ত করার কাজ চলছে। ছয় সংখ্যার পিনের পরিবর্তে আলফানিউমেরিক পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মতো পাসকি ব্যবহার করে ব্যাকআপ সুরক্ষিত রাখার সুবিধা পরীক্ষাধীন রয়েছে।

স্ক্যাম অ্যালার্ট ফিচারটি ব্যবহারকারীকে নিজে থেকে চালু করতে হবে। হোয়াটসঅ্যাপের সেটিংসের অ্যাকাউন্ট বিভাগ থেকে এটি সক্রিয় করা যাবে। মেটার দাবি, সম্ভাব্য হুমকি শনাক্ত করতে ডিভাইসের নিজস্ব মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে এ সংক্রান্ত চ্যাটের তথ্য মেটার সার্ভারে পাঠানোর প্রয়োজন হবে না এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনও বজায় থাকবে।

বিটা প্রোগ্রামের মাধ্যমে আগ্রহী ব্যবহারকারীরা এসব পরীক্ষামূলক ফিচার ব্যবহারের সুযোগ পেতে পারেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের পেজে গিয়ে ‘Join the beta’ অপশনে যুক্ত হতে পারবেন, তবে আসন খালি থাকা সাপেক্ষে। আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের TestFlight প্ল্যাটফর্মের মাধ্যমে বিটা সংস্করণ পরীক্ষা করতে পারবেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হোয়াটসঅ্যাপে আসছে স্ক্যাম অ্যালার্টসহ নতুন নিরাপত্তা ফিচার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার ও অ্যাপের কার্যকারিতা বাড়াতে একাধিক নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বর্তমানে এসব সুবিধা সীমিত পরিসরে বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পর্যায়ক্রমে সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারগুলো চালু করা হবে।

নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম ‘স্ক্যাম অ্যালার্ট’। অপরিচিত বা সন্দেহজনক নম্বর থেকে বার্তা এলে ব্যবহারকারীকে সতর্ক করতে এই ফিচার কাজ করবে। বর্তমানে অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে এর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

গ্রুপ চ্যাটের নিরাপত্তা বাড়াতেও নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। এটি চালু থাকলে গ্রুপের সদস্যরা চ্যাটের কনটেন্ট এক্সপোর্ট করতে পারবেন না। একই সঙ্গে গ্রুপে আদান-প্রদান করা মিডিয়া ফাইলের স্বয়ংক্রিয় ডাউনলোডও নিয়ন্ত্রণ করা যাবে।

এ ছাড়া ক্লাউড ব্যাকআপের নিরাপত্তা জোরদারে নতুন পদ্ধতি যুক্ত করার কাজ চলছে। ছয় সংখ্যার পিনের পরিবর্তে আলফানিউমেরিক পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মতো পাসকি ব্যবহার করে ব্যাকআপ সুরক্ষিত রাখার সুবিধা পরীক্ষাধীন রয়েছে।

স্ক্যাম অ্যালার্ট ফিচারটি ব্যবহারকারীকে নিজে থেকে চালু করতে হবে। হোয়াটসঅ্যাপের সেটিংসের অ্যাকাউন্ট বিভাগ থেকে এটি সক্রিয় করা যাবে। মেটার দাবি, সম্ভাব্য হুমকি শনাক্ত করতে ডিভাইসের নিজস্ব মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে এ সংক্রান্ত চ্যাটের তথ্য মেটার সার্ভারে পাঠানোর প্রয়োজন হবে না এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনও বজায় থাকবে।

বিটা প্রোগ্রামের মাধ্যমে আগ্রহী ব্যবহারকারীরা এসব পরীক্ষামূলক ফিচার ব্যবহারের সুযোগ পেতে পারেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের পেজে গিয়ে ‘Join the beta’ অপশনে যুক্ত হতে পারবেন, তবে আসন খালি থাকা সাপেক্ষে। আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের TestFlight প্ল্যাটফর্মের মাধ্যমে বিটা সংস্করণ পরীক্ষা করতে পারবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ