ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

আর্সেনাল ছাড়ছেন গ্যাব্রিয়েল জেসুস, বার্সার সঙ্গে নীতিগত সমঝোতা

আর্সেনাল ছাড়ছেন গ্যাব্রিয়েল জেসুস, বার্সার সঙ্গে নীতিগত সমঝোতা
ছবি : সংগৃহিত
ফলো করুন

বার্সেলোনার আক্রমণভাগে যোগ হতে যাচ্ছেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারকে স্থায়ীভাবে দলে নিতে ইংলিশ ক্লাবটির সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে কাতালানরা।

স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, জেসুসের দলবদরের জন্য আর্সেনালকে প্রায় ৮ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড বা ১০ মিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে বার্সেলোনা। চুক্তির বাকি আনুষ্ঠানিকতা শেষ করার কাজ চলছে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দ্রুতই দলবদর সম্পন্ন হতে পারে।

জেসুসকে সোমবার স্পেনে নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তির অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন। তবে বার্সেলোনা বা আর্সেনাল এখনো আনুষ্ঠানিকভাবে দলবদরটি ঘোষণা করেনি।

চলতি গ্রীষ্মে আক্রমণভাগে বড় পরিবর্তন এসেছে বার্সেলোনায়। রবার্ট লেয়ানডস্কি মৌসুম শেষে ক্লাব ছেড়েছেন। আর ১৫ আগস্ট ফেরান তোরেসকে প্যারিস সেন্ট জার্মেইয়ে বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সেলোনা। ফলে নতুন একজন কেন্দ্রীয় ফরোয়ার্ডের প্রয়োজন ছিল কাতালান ক্লাবটির।

বার্সেলোনার প্রধান লক্ষ্যগুলোর একটি ছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। তবে অ্যাতলেটিকো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করার বিষয়ে তারা কোনো আলোচনা করবে না। ক্লাবটির বোর্ডও এই অবস্থানকে সমর্থন করেছে।

রোববার আলভারেজ আবার অ্যাতলেটিকোর দলীয় অনুশীলনে ফিরেছেন। অসুস্থতার কারণে কয়েকটি অনুশীলন মিস করা এই ফরোয়ার্ডকে সেভিয়ার বিপক্ষে ম্যাচের দলেও রাখা হয়নি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও অ্যাতলেটিকো তাকে ধরে রাখতে চায়।

তবে জেসুসকে দলে নেওয়ার অর্থ আলভারেজকে পাওয়ার চেষ্টা পুরোপুরি শেষ হয়ে গেছে, এমন নয়। স্কাই স্পোর্টস জানিয়েছে, দুই খেলোয়াড়কে ঘিরে বার্সেলোনার পরিকল্পনা আলাদা এবং জেসুসের সম্ভাব্য দলবদর আলভারেজের বিষয়ে তাদের আগ্রহের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

এদিকে দলবদরের শেষ সময়ে আরও একজন খেলোয়াড়কে ছাড়ার পথে আর্সেনাল। পর্তুগিজ মিডফিল্ডার ফাবিও ভিয়েরাকে হামবুর্গের কাছে স্থায়ীভাবে বিক্রি করতে জার্মান ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা।

স্কাই স্পোর্টসের হিসাবে, ভিয়েরার দলবদরের মূল্য প্রায় ৭ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড। জার্মানির স্কাই স্পোর্টস জানিয়েছে, অঙ্কটি প্রায় ৯ মিলিয়ন ইউরো এবং হামবুর্গের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করতে পারেন ভিয়েরা।

গত মৌসুমে হামবুর্গে ধারে খেলেছিলেন ২৬ বছর বয়সী ভিয়েরা। সেখানে ২৯টি লিগ ম্যাচে সাত গোল করার পাশাপাশি পাঁচটি গোলে সহায়তা করেছিলেন তিনি। এবার স্থায়ীভাবেই জার্মান ক্লাবটিতে ফেরার পথে রয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

ট্যাগ : বার্সেলোনা আর্সেনাল গ্যাব্রিয়েল জেসুস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


আর্সেনাল ছাড়ছেন গ্যাব্রিয়েল জেসুস, বার্সার সঙ্গে নীতিগত সমঝোতা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

বার্সেলোনার আক্রমণভাগে যোগ হতে যাচ্ছেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারকে স্থায়ীভাবে দলে নিতে ইংলিশ ক্লাবটির সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে কাতালানরা।

স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, জেসুসের দলবদরের জন্য আর্সেনালকে প্রায় ৮ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড বা ১০ মিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে বার্সেলোনা। চুক্তির বাকি আনুষ্ঠানিকতা শেষ করার কাজ চলছে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দ্রুতই দলবদর সম্পন্ন হতে পারে।

জেসুসকে সোমবার স্পেনে নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তির অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন। তবে বার্সেলোনা বা আর্সেনাল এখনো আনুষ্ঠানিকভাবে দলবদরটি ঘোষণা করেনি।

চলতি গ্রীষ্মে আক্রমণভাগে বড় পরিবর্তন এসেছে বার্সেলোনায়। রবার্ট লেয়ানডস্কি মৌসুম শেষে ক্লাব ছেড়েছেন। আর ১৫ আগস্ট ফেরান তোরেসকে প্যারিস সেন্ট জার্মেইয়ে বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সেলোনা। ফলে নতুন একজন কেন্দ্রীয় ফরোয়ার্ডের প্রয়োজন ছিল কাতালান ক্লাবটির।

বার্সেলোনার প্রধান লক্ষ্যগুলোর একটি ছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। তবে অ্যাতলেটিকো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করার বিষয়ে তারা কোনো আলোচনা করবে না। ক্লাবটির বোর্ডও এই অবস্থানকে সমর্থন করেছে।

রোববার আলভারেজ আবার অ্যাতলেটিকোর দলীয় অনুশীলনে ফিরেছেন। অসুস্থতার কারণে কয়েকটি অনুশীলন মিস করা এই ফরোয়ার্ডকে সেভিয়ার বিপক্ষে ম্যাচের দলেও রাখা হয়নি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও অ্যাতলেটিকো তাকে ধরে রাখতে চায়।

তবে জেসুসকে দলে নেওয়ার অর্থ আলভারেজকে পাওয়ার চেষ্টা পুরোপুরি শেষ হয়ে গেছে, এমন নয়। স্কাই স্পোর্টস জানিয়েছে, দুই খেলোয়াড়কে ঘিরে বার্সেলোনার পরিকল্পনা আলাদা এবং জেসুসের সম্ভাব্য দলবদর আলভারেজের বিষয়ে তাদের আগ্রহের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

এদিকে দলবদরের শেষ সময়ে আরও একজন খেলোয়াড়কে ছাড়ার পথে আর্সেনাল। পর্তুগিজ মিডফিল্ডার ফাবিও ভিয়েরাকে হামবুর্গের কাছে স্থায়ীভাবে বিক্রি করতে জার্মান ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা।

স্কাই স্পোর্টসের হিসাবে, ভিয়েরার দলবদরের মূল্য প্রায় ৭ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড। জার্মানির স্কাই স্পোর্টস জানিয়েছে, অঙ্কটি প্রায় ৯ মিলিয়ন ইউরো এবং হামবুর্গের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করতে পারেন ভিয়েরা।

গত মৌসুমে হামবুর্গে ধারে খেলেছিলেন ২৬ বছর বয়সী ভিয়েরা। সেখানে ২৯টি লিগ ম্যাচে সাত গোল করার পাশাপাশি পাঁচটি গোলে সহায়তা করেছিলেন তিনি। এবার স্থায়ীভাবেই জার্মান ক্লাবটিতে ফেরার পথে রয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ