ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২১

ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানায় মাদক ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নয়জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি। নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন আরও নয়জন এবং অন্যান্য অপরাধে তিনজনকে আটক করা হয়েছে।

সব মিলিয়ে অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে মাদক কারবার, বিভিন্ন মামলার পলাতক আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আব্দুর রউফ জানান, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলার নয়টি থানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : মাদকবিরোধী অভিযান ব্রাহ্মণবাড়িয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২১

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানায় মাদক ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নয়জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি। নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন আরও নয়জন এবং অন্যান্য অপরাধে তিনজনকে আটক করা হয়েছে।

সব মিলিয়ে অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে মাদক কারবার, বিভিন্ন মামলার পলাতক আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আব্দুর রউফ জানান, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলার নয়টি থানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ