ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদ্যুৎ-জ্বালানি সংকট বর্তমান সরকারের তৈরি নয়: নুর

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা হিসেবে অভিহিত করে এ ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে কিছু সমস্যা রয়েছে এবং তা অস্বীকার করার সুযোগ নেই। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে এ সংকট তৈরি হয়নি। দীর্ঘদিনের নানা জটিলতার ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, বিদ্যুৎ ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। এ সংকটকে কেন্দ্র করে এমন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া উচিত নয়, যা দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করে বা অস্থিতিশীলতা বাড়ায়।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় সরকার ও বিরোধী দল উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থের বিষয়গুলোতে সবাইকে সংযত ও বাস্তবসম্মত অবস্থান নিতে হবে। এমন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যার ফলে সাধারণ মানুষ বা দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও জানান নুরুল হক নুর।

তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে দেশের সব সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নাও হতে পারে। তবে সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।

উন্নয়ন প্রকল্পের মান ও প্রয়োজনীয়তা যাচাইয়ের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, স্থানীয় পর্যায়ে প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা যাচাই করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল কাজ করছে।

এই সেলের মাধ্যমে প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, সম্ভাব্য সুফল ও বাস্তবায়নযোগ্যতা পর্যালোচনা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে যেসব প্রকল্প জনগণের জন্য প্রয়োজনীয় ও কার্যকর বলে বিবেচিত হবে, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নুরুল হক নুর বলেন, সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর চেষ্টা করছে।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানেও সরকার কাজ করছে উল্লেখ করে তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

ট্যাগ : জ্বালানি সংকট নুরুল হক নুর বিদ্যুৎ সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ-জ্বালানি সংকট বর্তমান সরকারের তৈরি নয়: নুর

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা হিসেবে অভিহিত করে এ ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে কিছু সমস্যা রয়েছে এবং তা অস্বীকার করার সুযোগ নেই। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে এ সংকট তৈরি হয়নি। দীর্ঘদিনের নানা জটিলতার ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, বিদ্যুৎ ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। এ সংকটকে কেন্দ্র করে এমন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া উচিত নয়, যা দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করে বা অস্থিতিশীলতা বাড়ায়।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় সরকার ও বিরোধী দল উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থের বিষয়গুলোতে সবাইকে সংযত ও বাস্তবসম্মত অবস্থান নিতে হবে। এমন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যার ফলে সাধারণ মানুষ বা দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও জানান নুরুল হক নুর।

তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে দেশের সব সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নাও হতে পারে। তবে সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।

উন্নয়ন প্রকল্পের মান ও প্রয়োজনীয়তা যাচাইয়ের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, স্থানীয় পর্যায়ে প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা যাচাই করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল কাজ করছে।

এই সেলের মাধ্যমে প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, সম্ভাব্য সুফল ও বাস্তবায়নযোগ্যতা পর্যালোচনা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে যেসব প্রকল্প জনগণের জন্য প্রয়োজনীয় ও কার্যকর বলে বিবেচিত হবে, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নুরুল হক নুর বলেন, সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর চেষ্টা করছে।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানেও সরকার কাজ করছে উল্লেখ করে তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ