ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ছবি : সংগৃহিত
ফলো করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তারা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে কয়েকজন ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসুস্থ এক ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কটিয়াদীর তেভাগা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাবেয়া ও শিশু জারা মনিকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

দুর্ঘটনার কারণ ও এ ঘটনায় কারও দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা কিশোরগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তারা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে কয়েকজন ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসুস্থ এক ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কটিয়াদীর তেভাগা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাবেয়া ও শিশু জারা মনিকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

দুর্ঘটনার কারণ ও এ ঘটনায় কারও দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ