ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২, মামলা ২৫

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৬৮ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ৪ হাজার ৫৪টি ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, দুটি চাকু ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ : ডিএমপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২, মামলা ২৫

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৬৮ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ৪ হাজার ৫৪টি ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, দুটি চাকু ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ