ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে: পেজেশকিয়ান

ছবি : সংগৃহীত
ফলো করুন

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই বলে যারা দাবি করছেন, তারা বাস্তব পরিস্থিতি উপেক্ষা করছেন।

পেজেশকিয়ান বলেন, ‘কেউ কেউ বলেন নিষেধাজ্ঞার কোনো প্রভাবই নেই। তাদের কী বলব, সত্যিই জানি না।’

তিনি জানান, ইরান বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং এই কঠিন বাস্তবতা মেনে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। তার দাবি, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন চাপের কারণে ইরানের আমদানি ও রপ্তানি ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।

ইরানের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। এর ফলে বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাড়তি চাপ তৈরি হয়েছে।

পেজেশকিয়ানের এই বক্তব্য তার কয়েক দিন আগের অবস্থানের সঙ্গে কিছুটা ভিন্ন। এর আগে তিনি বলেছিলেন, নতুন করে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ইরানের ওপর খুব বেশি হবে না।

এদিকে অর্থনৈতিক সংকট মোকাবিলায় পেট্রলের দাম বাড়ানোর পক্ষেও মত দিয়েছেন পেজেশকিয়ান। তিনি বলেন, বাণিজ্য কমে যাওয়ার বাস্তবতা বিবেচনায় পেট্রলের তৃতীয় স্তরের কোটার দাম বাড়ানো উচিত। উদাহরণ হিসেবে প্রতি ইউনিট পেট্রলের দাম ৫ হাজার তুমান থেকে ১০ হাজার তুমানে বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ চালানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা কার্যক্রমে সহযোগিতা না করা দেশগুলোকেও পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছিলেন তিনি।

নিষেধাজ্ঞা, বাণিজ্য সংকোচন ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের অর্থনীতি এখন বড় ধরনের চাপের মুখে রয়েছে। পেজেশকিয়ানের সর্বশেষ বক্তব্যে সেই অর্থনৈতিক চাপের প্রভাব সরকারিভাবেই স্বীকার করার বিষয়টি স্পষ্ট হয়েছে।

তথ্যসূত্র: জিও নিউজ

ট্যাগ : ইরান মাসুদ পেজেশকিয়ান মার্কিন নিষেধাজ্ঞা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে: পেজেশকিয়ান

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই বলে যারা দাবি করছেন, তারা বাস্তব পরিস্থিতি উপেক্ষা করছেন।

পেজেশকিয়ান বলেন, ‘কেউ কেউ বলেন নিষেধাজ্ঞার কোনো প্রভাবই নেই। তাদের কী বলব, সত্যিই জানি না।’

তিনি জানান, ইরান বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং এই কঠিন বাস্তবতা মেনে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। তার দাবি, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন চাপের কারণে ইরানের আমদানি ও রপ্তানি ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।

ইরানের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। এর ফলে বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাড়তি চাপ তৈরি হয়েছে।

পেজেশকিয়ানের এই বক্তব্য তার কয়েক দিন আগের অবস্থানের সঙ্গে কিছুটা ভিন্ন। এর আগে তিনি বলেছিলেন, নতুন করে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ইরানের ওপর খুব বেশি হবে না।

এদিকে অর্থনৈতিক সংকট মোকাবিলায় পেট্রলের দাম বাড়ানোর পক্ষেও মত দিয়েছেন পেজেশকিয়ান। তিনি বলেন, বাণিজ্য কমে যাওয়ার বাস্তবতা বিবেচনায় পেট্রলের তৃতীয় স্তরের কোটার দাম বাড়ানো উচিত। উদাহরণ হিসেবে প্রতি ইউনিট পেট্রলের দাম ৫ হাজার তুমান থেকে ১০ হাজার তুমানে বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ চালানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা কার্যক্রমে সহযোগিতা না করা দেশগুলোকেও পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছিলেন তিনি।

নিষেধাজ্ঞা, বাণিজ্য সংকোচন ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের অর্থনীতি এখন বড় ধরনের চাপের মুখে রয়েছে। পেজেশকিয়ানের সর্বশেষ বক্তব্যে সেই অর্থনৈতিক চাপের প্রভাব সরকারিভাবেই স্বীকার করার বিষয়টি স্পষ্ট হয়েছে।

তথ্যসূত্র: জিও নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ