ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুমের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন ও বিচার নিশ্চিতের দাবি রিজভীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার বিশ্বের সব ব্যক্তি এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার এক বাণীতে তিনি বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রিজভী বলেন, গুমের ঘটনা শুধু একজন মানুষকে তার পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে না, এটি ব্যক্তির স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও জীবনের অধিকারের ওপর গুরুতর আঘাত। দীর্ঘদিন স্বজনের ফেরার অপেক্ষা এবং তার অবস্থান সম্পর্কে অনিশ্চয়তা একটি পরিবারের জন্য অসহনীয় পরিস্থিতি তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে রাজনৈতিক বিরোধিতা ও ভিন্নমত দমনের ক্ষেত্রে গুমকে ভয়াবহ পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীসহ অনেকে এর শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এখনো অনেক পরিবার তাদের স্বজনের অবস্থান বা ভাগ্য সম্পর্কে নিশ্চিত নয়। দীর্ঘদিন ধরে চলা এই অপেক্ষা ও অনিশ্চয়তা রাষ্ট্র ও সমাজের জন্য একটি বড় দায় তৈরি করেছে।

রিজভী বলেন, গুমের প্রতিটি ঘটনার প্রকৃত সত্য বের করতে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন। একই সঙ্গে দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রিজভী। তার মতে, স্বজনদের সত্য জানার অধিকার, ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে, যেখানে রাষ্ট্রের কোনো সংস্থা নাগরিকের বিরুদ্ধে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে জবাবদিহির আওতায় রেখে রাজনৈতিক মত বা পরিচয়ের কারণে কোনো নাগরিকের জীবন ও নিরাপত্তা যেন হুমকির মুখে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

রিজভী বলেন, যারা এখনো নিখোঁজ, তাদের প্রত্যেকের অবস্থান ও ভাগ্য সম্পর্কে সত্য প্রকাশ করা প্রয়োজন। যারা গুমের পর ফিরে এসেছেন, তাদের অভিজ্ঞতারও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর যারা আর ফিরে আসেননি, তাদের পরিবারকে সত্য, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার পাওয়ার সুযোগ দিতে হবে।

বাণীর শেষ দিকে রিজভী বলেন, ভবিষ্যতে যেন কোনো পরিবারকে স্বজনের অপেক্ষায় অনিশ্চয়তার মধ্যে থাকতে না হয়, সে বিষয়ে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী গুম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গুমের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন ও বিচার নিশ্চিতের দাবি রিজভীর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার বিশ্বের সব ব্যক্তি এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার এক বাণীতে তিনি বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রিজভী বলেন, গুমের ঘটনা শুধু একজন মানুষকে তার পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে না, এটি ব্যক্তির স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও জীবনের অধিকারের ওপর গুরুতর আঘাত। দীর্ঘদিন স্বজনের ফেরার অপেক্ষা এবং তার অবস্থান সম্পর্কে অনিশ্চয়তা একটি পরিবারের জন্য অসহনীয় পরিস্থিতি তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে রাজনৈতিক বিরোধিতা ও ভিন্নমত দমনের ক্ষেত্রে গুমকে ভয়াবহ পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীসহ অনেকে এর শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এখনো অনেক পরিবার তাদের স্বজনের অবস্থান বা ভাগ্য সম্পর্কে নিশ্চিত নয়। দীর্ঘদিন ধরে চলা এই অপেক্ষা ও অনিশ্চয়তা রাষ্ট্র ও সমাজের জন্য একটি বড় দায় তৈরি করেছে।

রিজভী বলেন, গুমের প্রতিটি ঘটনার প্রকৃত সত্য বের করতে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন। একই সঙ্গে দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রিজভী। তার মতে, স্বজনদের সত্য জানার অধিকার, ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে, যেখানে রাষ্ট্রের কোনো সংস্থা নাগরিকের বিরুদ্ধে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে জবাবদিহির আওতায় রেখে রাজনৈতিক মত বা পরিচয়ের কারণে কোনো নাগরিকের জীবন ও নিরাপত্তা যেন হুমকির মুখে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

রিজভী বলেন, যারা এখনো নিখোঁজ, তাদের প্রত্যেকের অবস্থান ও ভাগ্য সম্পর্কে সত্য প্রকাশ করা প্রয়োজন। যারা গুমের পর ফিরে এসেছেন, তাদের অভিজ্ঞতারও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর যারা আর ফিরে আসেননি, তাদের পরিবারকে সত্য, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার পাওয়ার সুযোগ দিতে হবে।

বাণীর শেষ দিকে রিজভী বলেন, ভবিষ্যতে যেন কোনো পরিবারকে স্বজনের অপেক্ষায় অনিশ্চয়তার মধ্যে থাকতে না হয়, সে বিষয়ে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ