ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় দুই পক্ষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় রাখার বিষয়ে আলোচনা হয়।

শনিবার (২৯ আগস্ট) জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপি নেতারা জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুবারাকুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া জামিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবী এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজের সঙ্গেও তারা মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। পুরো আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

এ সময় পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতেও তা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

ট্যাগ : এনসিপি ব্রাহ্মণবাড়িয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় দুই পক্ষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় রাখার বিষয়ে আলোচনা হয়।

শনিবার (২৯ আগস্ট) জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপি নেতারা জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুবারাকুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া জামিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবী এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজের সঙ্গেও তারা মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। পুরো আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

এ সময় পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতেও তা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ