ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট ক্রমেই তীব্র হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এসব সংকট মোকাবিলায় সরকার কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, বর্তমান সমস্যাগুলোর দায় অতীতের সরকারের ওপর চাপিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। বর্তমান সংকট মোকাবিলায় দায় অন্যের ওপর না চাপিয়ে কার্যকর সমাধান বের করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হলেও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংকট সমাধানে এখনো টেকসই নীতিমালা প্রণয়ন করতে পারেনি। একই সঙ্গে দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

চরমোনাই পীর বলেন, মাদকের বিস্তারে দেশের ছাত্র ও যুবসমাজ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজ ক্রমেই সংকটের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে তার দল শরিয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠাকে প্রয়োজনীয় বলে মনে করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। সঞ্চালনা করেন মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।

ট্যাগ : ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট ক্রমেই তীব্র হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এসব সংকট মোকাবিলায় সরকার কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, বর্তমান সমস্যাগুলোর দায় অতীতের সরকারের ওপর চাপিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। বর্তমান সংকট মোকাবিলায় দায় অন্যের ওপর না চাপিয়ে কার্যকর সমাধান বের করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হলেও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংকট সমাধানে এখনো টেকসই নীতিমালা প্রণয়ন করতে পারেনি। একই সঙ্গে দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

চরমোনাই পীর বলেন, মাদকের বিস্তারে দেশের ছাত্র ও যুবসমাজ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজ ক্রমেই সংকটের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে তার দল শরিয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠাকে প্রয়োজনীয় বলে মনে করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। সঞ্চালনা করেন মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ