ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উসকানি দিয়ে দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, পলায়নকৃত স্বৈরাচার ও তাদের সহযোগীরা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।

সারের সংকট নিয়ে ছড়িয়ে পড়া তথ্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দেশে বাস্তবে সারের কোনো সংকট নেই। যেখানে সার নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছিল, সেখানে গুদাম থেকে সার নিয়ে যাওয়া ব্যক্তিরাই পরে বস্তা ফিরিয়ে দিয়েছেন। কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

যশোরে বিদ্যুৎ না থাকায় মাছ মারা যাওয়ার একটি খবরের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সেখানে বিদ্যুৎ ছিল না মাত্র ৪০ মিনিট। এত অল্প সময় বিদ্যুৎ না থাকলে মাছ মারা যেতে পারে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ডা. জাহিদ। এসব কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, কোনো পরিস্থিতিতেই যেন সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।

বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অফিস ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলারও সমালোচনা করেন তিনি। ডা. জাহিদ বলেন, বিদ্যুৎ না থাকলে অফিস ভাঙচুর কিংবা কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে সমস্যার সমাধান হবে না। সবাইকে ধৈর্য ধরে দায়িত্বশীল আচরণ করতে হবে।

সাধারণ মানুষের প্রতি গুজব ও উসকানিতে প্রভাবিত না হওয়া, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিএনপি দিনাজপুর সমাজকল্যাণমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

উসকানি দিয়ে দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, পলায়নকৃত স্বৈরাচার ও তাদের সহযোগীরা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।

সারের সংকট নিয়ে ছড়িয়ে পড়া তথ্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দেশে বাস্তবে সারের কোনো সংকট নেই। যেখানে সার নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছিল, সেখানে গুদাম থেকে সার নিয়ে যাওয়া ব্যক্তিরাই পরে বস্তা ফিরিয়ে দিয়েছেন। কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

যশোরে বিদ্যুৎ না থাকায় মাছ মারা যাওয়ার একটি খবরের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সেখানে বিদ্যুৎ ছিল না মাত্র ৪০ মিনিট। এত অল্প সময় বিদ্যুৎ না থাকলে মাছ মারা যেতে পারে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ডা. জাহিদ। এসব কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, কোনো পরিস্থিতিতেই যেন সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।

বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অফিস ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলারও সমালোচনা করেন তিনি। ডা. জাহিদ বলেন, বিদ্যুৎ না থাকলে অফিস ভাঙচুর কিংবা কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে সমস্যার সমাধান হবে না। সবাইকে ধৈর্য ধরে দায়িত্বশীল আচরণ করতে হবে।

সাধারণ মানুষের প্রতি গুজব ও উসকানিতে প্রভাবিত না হওয়া, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ