ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শাহ আলী থানায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ।

শাহ আলী থানা সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকার দিকে শাহ আলী থানাধীন রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে শিশুটির মা তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহ আলী থানায় এজাহার দায়ের করেন।

এজাহারের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শাহ আলী থানায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ।

শাহ আলী থানা সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকার দিকে শাহ আলী থানাধীন রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে শিশুটির মা তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহ আলী থানায় এজাহার দায়ের করেন।

এজাহারের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ