ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

লর্ডসে পাকিস্তানকে চাপে ফেলে বড় লিডের পথে ইংল্যান্ড

লর্ডসে পাকিস্তানকে চাপে ফেলে বড় লিডের পথে ইংল্যান্ড
ছবি : সংগৃহিত
ফলো করুন

লর্ডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করেছে ইংল্যান্ড। অলি রবিনসন ও জফ্রা আর্চারের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের প্রথম ইনিংস মাত্র ১১০ রানে শেষ হয়ে যায়।

এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯০ রান করায় ১৮০ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। ফলে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২৬১ রান।

ম্যাচের দ্বিতীয় দিনে মোট ১৩টি উইকেটের পতন হয়। এর মধ্যে ইংল্যান্ডের দুই পেসার রবিনসন ও আর্চার নিয়েছেন ৭ উইকেট।

পাকিস্তানের ব্যাটিং ইনিংস শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে। নিখুঁত লাইন-লেংথ ও সুইংয়ে অলি রবিনসন ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ১৩ ওভারে ৬টি মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন।

অন্যদিকে জফ্রা আর্চার তার গতি ও বাউন্স দিয়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন। ঘণ্টায় প্রায় ১৪৮ কিলোমিটার গতিতে নিয়মিত বল করা এই পেসার সর্বোচ্চ ১৫১ কিলোমিটার গতিও তুলেছেন। তিনি ১১.২ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

পাকিস্তানের হয়ে একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ গড়েন ওপেনার আজান আওয়াইস। তিনি করেন ৪৬ রান। তবে রবিনসনের বাউন্সারে তার বিদায়ের পর পাকিস্তানের শেষ চার উইকেট মাত্র ৬ রানের ব্যবধানে পড়ে যায়।

দিনের শুরুতে ৯ উইকেটে ২৪৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শেষ উইকেটে গাস অ্যাটকিনসন ও জশ টাং গুরুত্বপূর্ণ ৪২ রান যোগ করেন। অ্যাটকিনসন ৪৫ রান করে আউট হলেও জশ টাং অপরাজিত থাকেন ৩০ রানে।

শেষ পর্যন্ত ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৯০ রানে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৪টি, আলি উসমান ৩টি এবং অ্যাটকিনসন ২টি উইকেট নেন।

১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। বেন ডাকেট দ্রুত ফিরে যান। এরপর প্রথম ইনিংসে ফিফটি করা জর্ডান কক্সও ১১ রান করে আউট হন।

১৩ রানে দুই উইকেট হারানোর পর জো রুট ও এমিলিও গে জুটি গড়ে দলকে সামলে নেন। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৪৭ রান। তবে ২৪ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন রুট।

টেস্ট ক্রিকেটে সর্বশেষ ১২ ইনিংসে এটি রুটের নবম এলবিডব্লিউ আউট।

আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। ইংল্যান্ডের হয়ে এমিলিও গে ৩০ এবং হ্যারি ব্রুক ৭ রানে অপরাজিত আছেন।

ট্যাগ : পাকিস্তান ক্রিকেট ইংল্যান্ড ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


লর্ডসে পাকিস্তানকে চাপে ফেলে বড় লিডের পথে ইংল্যান্ড

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

লর্ডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করেছে ইংল্যান্ড। অলি রবিনসন ও জফ্রা আর্চারের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের প্রথম ইনিংস মাত্র ১১০ রানে শেষ হয়ে যায়।

এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯০ রান করায় ১৮০ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। ফলে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২৬১ রান।

ম্যাচের দ্বিতীয় দিনে মোট ১৩টি উইকেটের পতন হয়। এর মধ্যে ইংল্যান্ডের দুই পেসার রবিনসন ও আর্চার নিয়েছেন ৭ উইকেট।

পাকিস্তানের ব্যাটিং ইনিংস শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে। নিখুঁত লাইন-লেংথ ও সুইংয়ে অলি রবিনসন ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ১৩ ওভারে ৬টি মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন।

অন্যদিকে জফ্রা আর্চার তার গতি ও বাউন্স দিয়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন। ঘণ্টায় প্রায় ১৪৮ কিলোমিটার গতিতে নিয়মিত বল করা এই পেসার সর্বোচ্চ ১৫১ কিলোমিটার গতিও তুলেছেন। তিনি ১১.২ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট।

পাকিস্তানের হয়ে একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ গড়েন ওপেনার আজান আওয়াইস। তিনি করেন ৪৬ রান। তবে রবিনসনের বাউন্সারে তার বিদায়ের পর পাকিস্তানের শেষ চার উইকেট মাত্র ৬ রানের ব্যবধানে পড়ে যায়।

দিনের শুরুতে ৯ উইকেটে ২৪৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শেষ উইকেটে গাস অ্যাটকিনসন ও জশ টাং গুরুত্বপূর্ণ ৪২ রান যোগ করেন। অ্যাটকিনসন ৪৫ রান করে আউট হলেও জশ টাং অপরাজিত থাকেন ৩০ রানে।

শেষ পর্যন্ত ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৯০ রানে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৪টি, আলি উসমান ৩টি এবং অ্যাটকিনসন ২টি উইকেট নেন।

১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। বেন ডাকেট দ্রুত ফিরে যান। এরপর প্রথম ইনিংসে ফিফটি করা জর্ডান কক্সও ১১ রান করে আউট হন।

১৩ রানে দুই উইকেট হারানোর পর জো রুট ও এমিলিও গে জুটি গড়ে দলকে সামলে নেন। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৪৭ রান। তবে ২৪ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন রুট।

টেস্ট ক্রিকেটে সর্বশেষ ১২ ইনিংসে এটি রুটের নবম এলবিডব্লিউ আউট।

আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। ইংল্যান্ডের হয়ে এমিলিও গে ৩০ এবং হ্যারি ব্রুক ৭ রানে অপরাজিত আছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ