ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে শহরের টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, শিক্ষার প্রসার ঘটাতে পারলে সমাজের নানা ধরনের অবক্ষয় থেকে বেরিয়ে আসা সম্ভব। তরুণদের মেধা ও সম্ভাবনাকে সঠিক পথে কাজে লাগাতে শিক্ষার বিকল্প নেই।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাও সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, নানা সংকটের মধ্য দিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফসহ অন্যরা।

ট্যাগ : পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে শহরের টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, শিক্ষার প্রসার ঘটাতে পারলে সমাজের নানা ধরনের অবক্ষয় থেকে বেরিয়ে আসা সম্ভব। তরুণদের মেধা ও সম্ভাবনাকে সঠিক পথে কাজে লাগাতে শিক্ষার বিকল্প নেই।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাও সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, নানা সংকটের মধ্য দিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফসহ অন্যরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ