ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিজয়নগরে ২৪ টন অবৈধ সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি অবৈধ সারসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সারের মধ্যে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি এবং ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার রয়েছে। জব্দকৃত সার ও ট্রাকের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা।

গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকে থাকা সারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সারসহ ট্রাকটি আটক করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরে ট্রাকটি তল্লাশি করে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি ও ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয় ২৪ হাজার কেজি বা ২৪ টন সার।

জব্দকৃত সার ও ট্রাকের আনুমানিক সিজারমূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার স্বার্থে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগ : বিজিবি ব্রাহ্মণবাড়িয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজয়নগরে ২৪ টন অবৈধ সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ হাজার কেজি অবৈধ সারসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সারের মধ্যে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি এবং ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার রয়েছে। জব্দকৃত সার ও ট্রাকের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা।

গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকে থাকা সারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সারসহ ট্রাকটি আটক করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরে ট্রাকটি তল্লাশি করে ৯ হাজার ৫০০ কেজি টিএসপি ও ১৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয় ২৪ হাজার কেজি বা ২৪ টন সার।

জব্দকৃত সার ও ট্রাকের আনুমানিক সিজারমূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার স্বার্থে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ