ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোটরসাইকেলে এসে ব্যাগ ছিনতাই, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে রনজিলা পারভীন (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বগুড়া জেলা সদরের তরফসরতাজ গ্রামের প্রয়াত ময়েজ উদ্দিন সরকারের মেয়ে।

পুলিশ জানায়, ভোরে রিকশায় করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব পাশ দিয়ে যাচ্ছিলেন রনজিলা পারভীন। এ সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে জোরে টান দেয়।

হঠাৎ টানে ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত রিকশা থেকে ছিটকে পাকা সড়কে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে রিকশাচালক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, অজ্ঞাত দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ : রাজধানী ছিনতাই শেরেবাংলা নগর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মোটরসাইকেলে এসে ব্যাগ ছিনতাই, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে রনজিলা পারভীন (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বগুড়া জেলা সদরের তরফসরতাজ গ্রামের প্রয়াত ময়েজ উদ্দিন সরকারের মেয়ে।

পুলিশ জানায়, ভোরে রিকশায় করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব পাশ দিয়ে যাচ্ছিলেন রনজিলা পারভীন। এ সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে জোরে টান দেয়।

হঠাৎ টানে ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত রিকশা থেকে ছিটকে পাকা সড়কে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে রিকশাচালক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, অজ্ঞাত দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ