ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

ছবি: সংগৃহীত
ফলো করুন

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ অস্ত্রের তথ্য দিলে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য পুলিশের একটি বিশেষ ইউনিট কাজ করবে। পাশাপাশি সাধারণ মানুষকে অবৈধ অস্ত্রের তথ্য দিতে উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

সভায় পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি, প্রয়োজনীয় সরঞ্জামসহ বিভিন্ন বিষয়ে তাদের চাহিদার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। এসব বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ অবৈধ অস্ত্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ অস্ত্রের তথ্য দিলে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য পুলিশের একটি বিশেষ ইউনিট কাজ করবে। পাশাপাশি সাধারণ মানুষকে অবৈধ অস্ত্রের তথ্য দিতে উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

সভায় পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি, প্রয়োজনীয় সরঞ্জামসহ বিভিন্ন বিষয়ে তাদের চাহিদার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। এসব বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ