ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঝিনাইগাতীতে মধ্যরাতে তিন ঘোড়া জবাই, মাংস ফেলে পালাল কারবারিরা

ছবি: সংগৃহীত
ফলো করুন

শেরপুরের ঝিনাইগাতীতে গভীর রাতে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতির অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের নমুনাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, ফুলহারি এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস কাটতে দেখেন। এ সময় সেখানে আরও তিনটি ঘোড়া বাঁধা অবস্থায় ছিল বলে তারা দাবি করেন।

স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঝিনাইগাতী থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জবাই করা ঘোড়ার মাংসের নমুনা ও অন্যান্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পশ্চিম ভালুকা গ্রামের গুতামিয়া নামে এক ব্যক্তিসহ কয়েকজন এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা ঘোড়াগুলো জবাই করে মাংস সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে গুতামিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) কানাই চন্দ্র লাল চক্রবর্তী জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে ঘোড়ার মাংসের আলামত পাওয়া যায় এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। অবশিষ্ট মাংস মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি জানান, পুলিশ পৌঁছানোর আগেই জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে পড়েন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে। ঘোড়া জবাই ও মাংস বিক্রির সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : শেরপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ঝিনাইগাতীতে মধ্যরাতে তিন ঘোড়া জবাই, মাংস ফেলে পালাল কারবারিরা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতীতে গভীর রাতে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতির অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের নমুনাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, ফুলহারি এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস কাটতে দেখেন। এ সময় সেখানে আরও তিনটি ঘোড়া বাঁধা অবস্থায় ছিল বলে তারা দাবি করেন।

স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঝিনাইগাতী থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জবাই করা ঘোড়ার মাংসের নমুনা ও অন্যান্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পশ্চিম ভালুকা গ্রামের গুতামিয়া নামে এক ব্যক্তিসহ কয়েকজন এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা ঘোড়াগুলো জবাই করে মাংস সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে গুতামিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) কানাই চন্দ্র লাল চক্রবর্তী জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে ঘোড়ার মাংসের আলামত পাওয়া যায় এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। অবশিষ্ট মাংস মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি জানান, পুলিশ পৌঁছানোর আগেই জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে পড়েন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে। ঘোড়া জবাই ও মাংস বিক্রির সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ