ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অর্থের পেছনে না ছুটে সততা ও দক্ষতায় আদর্শ আইনজীবী হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

আইনজীবীদের পেশাগত জীবনে অর্থকে একমাত্র সাফল্যের মানদণ্ড হিসেবে না দেখে মানুষের পাশে দাঁড়ানো ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৮ আগস্ট) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের নবীন গ্র্যাজুয়েটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, আইন পেশা এমন একটি ক্ষেত্র যেখানে নিয়মিত শেখার সুযোগ রয়েছে। পেশাগত জীবনে সফল হতে হলে ধারাবাহিকভাবে পড়াশোনা করে জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি ভালো ড্রাফটিংসহ প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।

নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, শুধু অর্থ উপার্জনের দিকে মনোযোগ না দিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য করে তোলার চেষ্টা করতে হবে। দুর্নীতি কিংবা কোনো ধরনের অনৈতিক পন্থা অবলম্বন করে দ্রুত সম্পদশালী হওয়ার চিন্তা বাদ দিয়ে মেধা, সততা, নৈতিকতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

দেশে আইনজীবীর সংখ্যা অনেক হলেও তাদের পেশাগত প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা এখনও গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানান তিনি।

তিনি বলেন, আইন পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও দক্ষতাভিত্তিক পেশা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এনরোলমেন্ট পরীক্ষার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এই পরীক্ষায় স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। এমনকি এনরোলমেন্ট কমিটির সদস্যদের সন্তানদেরও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার উদাহরণ রয়েছে। তাই নবীনদের নিজেদের মেধা ও যোগ্যতার ওপর আস্থা রেখে পেশাগত জীবনে এগিয়ে যেতে হবে।

ক্লায়েন্টের সঙ্গে আইনজীবীদের পেশাগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ক্লায়েন্টের সঙ্গে সবসময় পেশাগত আচরণ বজায় রাখতে হবে। একই সঙ্গে আইনজীবীদের নিজেদের পেশার মর্যাদা ও নৈতিক অবস্থান অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষ যাতে ন্যায়বিচার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। পারিশ্রমিকের বিনিময়ে মামলা পরিচালনার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের কিছু মামলা বিনামূল্যে পরিচালনার জন্যও তিনি নবীন আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

অর্থের পেছনে না ছুটে সততা ও দক্ষতায় আদর্শ আইনজীবী হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

আইনজীবীদের পেশাগত জীবনে অর্থকে একমাত্র সাফল্যের মানদণ্ড হিসেবে না দেখে মানুষের পাশে দাঁড়ানো ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৮ আগস্ট) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের নবীন গ্র্যাজুয়েটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, আইন পেশা এমন একটি ক্ষেত্র যেখানে নিয়মিত শেখার সুযোগ রয়েছে। পেশাগত জীবনে সফল হতে হলে ধারাবাহিকভাবে পড়াশোনা করে জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি ভালো ড্রাফটিংসহ প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।

নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, শুধু অর্থ উপার্জনের দিকে মনোযোগ না দিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য করে তোলার চেষ্টা করতে হবে। দুর্নীতি কিংবা কোনো ধরনের অনৈতিক পন্থা অবলম্বন করে দ্রুত সম্পদশালী হওয়ার চিন্তা বাদ দিয়ে মেধা, সততা, নৈতিকতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

দেশে আইনজীবীর সংখ্যা অনেক হলেও তাদের পেশাগত প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা এখনও গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানান তিনি।

তিনি বলেন, আইন পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও দক্ষতাভিত্তিক পেশা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এনরোলমেন্ট পরীক্ষার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এই পরীক্ষায় স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। এমনকি এনরোলমেন্ট কমিটির সদস্যদের সন্তানদেরও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার উদাহরণ রয়েছে। তাই নবীনদের নিজেদের মেধা ও যোগ্যতার ওপর আস্থা রেখে পেশাগত জীবনে এগিয়ে যেতে হবে।

ক্লায়েন্টের সঙ্গে আইনজীবীদের পেশাগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ক্লায়েন্টের সঙ্গে সবসময় পেশাগত আচরণ বজায় রাখতে হবে। একই সঙ্গে আইনজীবীদের নিজেদের পেশার মর্যাদা ও নৈতিক অবস্থান অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষ যাতে ন্যায়বিচার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। পারিশ্রমিকের বিনিময়ে মামলা পরিচালনার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের কিছু মামলা বিনামূল্যে পরিচালনার জন্যও তিনি নবীন আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ