ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আঞ্চলিক উত্তেজনার মধ্যে তেহরানে ইরান-কাতার বৈঠক

সংগৃহীত
ফলো করুন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন ইরান ও কাতারের শীর্ষ কূটনৈতিক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, কাতারের প্রধানমন্ত্রীর এই সফর ইরান-কাতার সম্পর্ক আরও সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে চলমান আলোচনার অংশ।

তিনি বলেন, বৈঠকে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা, আঞ্চলিক বিভিন্ন সংকট এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করবেন কাতারের প্রধানমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারী দেশের ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে যোগাযোগ এবং আঞ্চলিক সংকট মোকাবিলায় দোহার কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

তেহরান সফরে কাতারের প্রধানমন্ত্রীর এই বৈঠককে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমন্বয় বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: পার্সটুডে

ট্যাগ : ইরান ইরানে মার্কিন-ইসরাইল হামলা কাতার আব্বাস আরাগচি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আঞ্চলিক উত্তেজনার মধ্যে তেহরানে ইরান-কাতার বৈঠক

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন ইরান ও কাতারের শীর্ষ কূটনৈতিক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, কাতারের প্রধানমন্ত্রীর এই সফর ইরান-কাতার সম্পর্ক আরও সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে চলমান আলোচনার অংশ।

তিনি বলেন, বৈঠকে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা, আঞ্চলিক বিভিন্ন সংকট এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করবেন কাতারের প্রধানমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারী দেশের ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে যোগাযোগ এবং আঞ্চলিক সংকট মোকাবিলায় দোহার কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

তেহরান সফরে কাতারের প্রধানমন্ত্রীর এই বৈঠককে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমন্বয় বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: পার্সটুডে

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ