ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জবির শিক্ষা ও প্রশাসনে গুণগত মান নিশ্চিত করতে নতুন কমিটি চূড়ান্ত

জবি উপাচার্যের কনফারেন্স রুমের সভা
ফলো করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও পরিকল্পিত, কাঠামোবদ্ধ এবং মানসম্মত করতে একাধিক গুরুত্বপূর্ণ কমিটি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি)। এ লক্ষ্যে কিউএসি-এর ৫ম সভায় একাডেমিক পরিকল্পনা, পাঠ্যক্রম, মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কিউএসি-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় Academic Strategic Plan (ASP) সংশ্লিষ্ট কমিটি, KPI Framework, Outcome-Based Education (OBE) Curriculum-সংশ্লিষ্ট Academic Rules and Regulations, PSAC Monitoring Framework এবং বিশ্ববিদ্যালয়ের Mission ও Vision Review-সংক্রান্ত বিভিন্ন কমিটি চূড়ান্ত করা হয়।

সভায় সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যপরিধি ও দায়িত্ব নির্ধারণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে একাডেমিক পরিকল্পনা ও মূল্যায়ন ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কিউএসি-এর ৫ম সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক মোস্তাফিজ আহমেদ এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।

সভায় আলোচ্য বিষয়গুলো উপস্থাপন করেন কিউএসি-এর সদস্য সচিব ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর। 

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, একাডেমিক ব্যবস্থাপনায় গুণগত নিশ্চয়তা প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে মাননির্ভর সংস্কৃতি আরও জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জবির শিক্ষা ও প্রশাসনে গুণগত মান নিশ্চিত করতে নতুন কমিটি চূড়ান্ত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও পরিকল্পিত, কাঠামোবদ্ধ এবং মানসম্মত করতে একাধিক গুরুত্বপূর্ণ কমিটি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি)। এ লক্ষ্যে কিউএসি-এর ৫ম সভায় একাডেমিক পরিকল্পনা, পাঠ্যক্রম, মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কিউএসি-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় Academic Strategic Plan (ASP) সংশ্লিষ্ট কমিটি, KPI Framework, Outcome-Based Education (OBE) Curriculum-সংশ্লিষ্ট Academic Rules and Regulations, PSAC Monitoring Framework এবং বিশ্ববিদ্যালয়ের Mission ও Vision Review-সংক্রান্ত বিভিন্ন কমিটি চূড়ান্ত করা হয়।

সভায় সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যপরিধি ও দায়িত্ব নির্ধারণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে একাডেমিক পরিকল্পনা ও মূল্যায়ন ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কিউএসি-এর ৫ম সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক মোস্তাফিজ আহমেদ এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।

সভায় আলোচ্য বিষয়গুলো উপস্থাপন করেন কিউএসি-এর সদস্য সচিব ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর। 

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, একাডেমিক ব্যবস্থাপনায় গুণগত নিশ্চয়তা প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে মাননির্ভর সংস্কৃতি আরও জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ