ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রশিক্ষকসহ দুই পাইলট নিহত

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষক ও শিক্ষানবিশ পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা ব্যারাজের কাছাকাছি একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে।

নিহতরা হলেন গুজরাটের ফ্লাইট প্রশিক্ষক শচীন ভাটিয়া এবং কর্ণাটকের শিক্ষানবিশ পাইলট অভিষেক পূজারী। কানপুর পুলিশের তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় গর্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর, সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ফেরার সময় নাথাপুরওয়া গ্রামের কাছে এটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল চার আসনের ও দুই ইঞ্জিনবিশিষ্ট একটি টেকনাম প্রশিক্ষণ বিমান। ২০২৩ সালে প্রশিক্ষণের কাজে বিমানটি কানপুরে আনা হয়েছিল। নিহত প্রশিক্ষক শচীন ভাটিয়ার প্রায় তিন হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল বলে জানিয়েছেন কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল।

দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ, দমকল ও জরুরি সেবার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে পুরো এলাকা ঘিরে রাখা হয়। বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএকে বিষয়টি জানানো হয়েছে। সংস্থাটির একটি দল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত কারিগরি তদন্ত করবে।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি শোকসন্তপ্ত স্বজনদের এই ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেছেন।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ভারত বিমান দুর্ঘটনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রশিক্ষকসহ দুই পাইলট নিহত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষক ও শিক্ষানবিশ পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা ব্যারাজের কাছাকাছি একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে।

নিহতরা হলেন গুজরাটের ফ্লাইট প্রশিক্ষক শচীন ভাটিয়া এবং কর্ণাটকের শিক্ষানবিশ পাইলট অভিষেক পূজারী। কানপুর পুলিশের তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় গর্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর, সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ফেরার সময় নাথাপুরওয়া গ্রামের কাছে এটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল চার আসনের ও দুই ইঞ্জিনবিশিষ্ট একটি টেকনাম প্রশিক্ষণ বিমান। ২০২৩ সালে প্রশিক্ষণের কাজে বিমানটি কানপুরে আনা হয়েছিল। নিহত প্রশিক্ষক শচীন ভাটিয়ার প্রায় তিন হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল বলে জানিয়েছেন কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল।

দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ, দমকল ও জরুরি সেবার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে পুরো এলাকা ঘিরে রাখা হয়। বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএকে বিষয়টি জানানো হয়েছে। সংস্থাটির একটি দল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত কারিগরি তদন্ত করবে।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি শোকসন্তপ্ত স্বজনদের এই ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেছেন।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ