ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজীপুরে ভয়াবহ আগুন, পুড়ল ১২ ঝুটের গোডাউন

ছবি : সংগৃহীত
ফলো করুন

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন ছড়িয়ে আশপাশের আরও প্রায় ১২টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনগুলো পাশাপাশি অবস্থিত এবং সেখানে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য দাহ্য মালামাল মজুত ছিল। ফলে আগুন দ্রুত এক গোডাউন থেকে অন্য গোডাউনে ছড়িয়ে পড়ে।

প্রথমে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সারাবো ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট ছয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা প্রায় ১২টি ঝুটের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল থাকায় ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক ত্রুটি, শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তদন্তের আগে তা নিশ্চিত করতে চাইছে না ফায়ার সার্ভিস।

ট্যাগ : গাজীপুর অগ্নিকাণ্ড কোনাবাড়ী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

গাজীপুরে ভয়াবহ আগুন, পুড়ল ১২ ঝুটের গোডাউন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন ছড়িয়ে আশপাশের আরও প্রায় ১২টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনগুলো পাশাপাশি অবস্থিত এবং সেখানে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য দাহ্য মালামাল মজুত ছিল। ফলে আগুন দ্রুত এক গোডাউন থেকে অন্য গোডাউনে ছড়িয়ে পড়ে।

প্রথমে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সারাবো ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট ছয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা প্রায় ১২টি ঝুটের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল থাকায় ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক ত্রুটি, শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তদন্তের আগে তা নিশ্চিত করতে চাইছে না ফায়ার সার্ভিস।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ