ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৮৬ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে মরক্কোর তরুণ তারকা বুয়াদ্দি

ছবি: সংগৃহীত
ফলো করুন

মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব লিল থেকে ১৮ বছর বয়সী এই ফুটবলারকে ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৮৬ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে সিটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, বুয়াদ্দির জন্য ৮১.৪ মিলিয়ন পাউন্ড নিশ্চিত ফি হিসেবে দেবে ম্যানচেস্টার সিটি। চুক্তির বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৪.২ মিলিয়ন পাউন্ড অ্যাড-অন হিসেবে যোগ হবে।

ইতিহাদ স্টেডিয়ামে বুয়াদ্দির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। নতুন ক্লাবে ৩২ নম্বর জার্সি পরবেন এই তরুণ মিডফিল্ডার।

লিলে থাকাকালীন বুয়াদ্দি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০২৬ বিশ্বকাপেও মরক্কোর হয়ে নজর কাড়েন তিনি। টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে মরক্কোর ছয় ম্যাচের পাঁচটিতেই শুরুর একাদশে ছিলেন এই তরুণ।

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর বুয়াদ্দি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দিনটি তার ও পরিবারের জন্য বিশেষ। তার কাছে ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব এবং এই দলের খেলোয়াড় হতে পারাকে স্বপ্নপূরণের মতো মনে হচ্ছে।

তিনি আরও বলেন, জীবনের বেশিরভাগ সময় কঠোর পরিশ্রম করেছেন। সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নিয়েই এগিয়ে গেছেন তিনি।

লিলের এই প্রতিভাবান মিডফিল্ডারকে দলে নিতে ম্যানচেস্টার সিটির বড় অঙ্কের বিনিয়োগের পেছনে তার সম্ভাবনাকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তরুণ বয়সেই আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া বুয়াদ্দি এবার নতুন চ্যালেঞ্জে সিটির জার্সিতে মাঠে নামবেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

৮৬ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে মরক্কোর তরুণ তারকা বুয়াদ্দি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব লিল থেকে ১৮ বছর বয়সী এই ফুটবলারকে ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৮৬ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে সিটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, বুয়াদ্দির জন্য ৮১.৪ মিলিয়ন পাউন্ড নিশ্চিত ফি হিসেবে দেবে ম্যানচেস্টার সিটি। চুক্তির বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৪.২ মিলিয়ন পাউন্ড অ্যাড-অন হিসেবে যোগ হবে।

ইতিহাদ স্টেডিয়ামে বুয়াদ্দির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। নতুন ক্লাবে ৩২ নম্বর জার্সি পরবেন এই তরুণ মিডফিল্ডার।

লিলে থাকাকালীন বুয়াদ্দি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০২৬ বিশ্বকাপেও মরক্কোর হয়ে নজর কাড়েন তিনি। টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে মরক্কোর ছয় ম্যাচের পাঁচটিতেই শুরুর একাদশে ছিলেন এই তরুণ।

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর বুয়াদ্দি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দিনটি তার ও পরিবারের জন্য বিশেষ। তার কাছে ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব এবং এই দলের খেলোয়াড় হতে পারাকে স্বপ্নপূরণের মতো মনে হচ্ছে।

তিনি আরও বলেন, জীবনের বেশিরভাগ সময় কঠোর পরিশ্রম করেছেন। সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নিয়েই এগিয়ে গেছেন তিনি।

লিলের এই প্রতিভাবান মিডফিল্ডারকে দলে নিতে ম্যানচেস্টার সিটির বড় অঙ্কের বিনিয়োগের পেছনে তার সম্ভাবনাকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তরুণ বয়সেই আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া বুয়াদ্দি এবার নতুন চ্যালেঞ্জে সিটির জার্সিতে মাঠে নামবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ